প্রথম বিদেশি প্রেসিডেন্ট হিসেবে জাপানি সম্রাটের সঙ্গে ট্রাম্প’র সাক্ষাৎ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম বিদেশি প্রেসিডেন্ট হিসেবে নতুন জাপানি সম্রাট নারুহিতোর সঙ্গে সাক্ষাৎ করলেন। তিনি বর্তমানে চার দিনের সফরে জাপানে অবস্থান করছেন। সোমবার (২৭ মে) তার অবস্থানকালে তাকে টোকিওতে রাজপ্রাসাদে (ইমপেরিয়াল প্যালাস) সম্রাট ও সম্রাজ্ঞী আমন্ত্রণ জানান। এ খবর দিয়েছে বিবিসি।

এদিকে, সম্রাটের সঙ্গে সাক্ষাতের আগ দিয়ে ট্রাম্প সাংবাদিকদের জানান, এটা তার জন্য বিশাল সম্মানের বিষয়।
উল্লেখ্য, জাপানের সাবেক সম্রাট আকিহিতো চলতি মাসেই দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার পরই তার ছেলে নারুহিতো সিংহাসন গ্রহণ করেন। জাপানের গত কয়েকশ’ বছরের ইতিহাসে আকিহিতোই প্রথম সম্রাট যিনি নিজ থেকে পদ ছেড়ে দিয়েছেন। রোববার (২৬ মে) আকিহিতোর অব্যাহতি নিয়ে ট্রাম্প বলেন, ২০০ বছরেরও বেশি সময় পর এমন কিছু ঘটলো। তাই আমার জন্য এটা খুবই সম্মানের। আমি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে পারছি।
সোমবার ট্রাম্প ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে স্বাগত জানান সম্রাট ও সম্রাজ্ঞী। তাদের একটি জাপানি অনার অব গার্ড দিয়ে স্বাগতম জানানো হয়। ট্রাম্প প্রাসাদে প্রবেশের আগে সম্রাট ও সম্রাজ্ঞীকে মাথা নত করে সম্মান জানিয়েছেন। প্রাসাদেই সোমবার তাদের রাতের খাবার খাওয়ার কথা রয়েছে।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’