Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

এবার ইন্টারনেটেই চুম্বন ‘ই-কিস’

অনলাইন ডেস্ক পঠিত: 189 বার

প্রকাশিত: May 7, 2011 | 12:17 AM

ইউএসএনিউজ ডেস্ক: দূর-দূরান্তে বসবাসকারী দম্পতিদের জন্য এবার উদ্ভাবিত হলো ‘ই-কিস’ বা ‘অনলাইন চুম্বন’ পদ্ধতি। ইন্টারনেটে বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যে কাউকে চুমু খাওয়া যাবে এখন থেকে। জাপানের বিজ্ঞানী স্নাতকের ছাত্র লোবুহিরো তাকাহাশি উদ্ভাবন করেছেন ইন্টারনেট ‘কিস ট্রান্সমিশন্স ডিভাইস’। এর মাধ্যমে প্রয়োজনের স্বার্থে যেসব দম্পতি একে অপরের কাছ থেকে বহু দূরে অবস্থান করেন, তারা অনলাইনে পরস্পরকে চুমু খেতে পারবেন। উদ্ভাবিত এ যন্ত্রের সাহায্যে ফ্রেঞ্চ চুম্বনও দেয়া যাবে। আর এ রোমাঞ্চকর অনুভূতির সংস্পর্শ পেতে শুধু একটি প্লাস্টিকের পাইপে জিহ্বা ঠেকালেই হলো। এ জন্য দম্পতিদের একজন জিহ্বার সাহায্যে যেভাবে প্লাস্টিকের টিউবটিকে নাড়াবেন, সে তথ্য গিয়ে জমা হবে কম্পিউটার সংরক্ষিত বিশেষ একটি সফটওয়্যারে। আর সেই বার্তা ইন্টারনেটের মাধ্যমে পৌঁছে যাবে অপরজনের কম্পিউটারে। অর্থাৎ হাজার মাইল দূরে অবস্থানকারী অপর জনের কাছেও একই ধরনের যন্ত্র বা ‘ম্যাচিং ডিভাইস’ ও সফটওয়্যার থাকতে হবে। কিস ট্রান্সমিশন যন্ত্রের মাধ্যমে পরস্পরকে চুমু খাওয়া যাবে। টোকিও’র কাজিমোতো ল্যাবরেটরি থেকে ইউটিউবের একটি ভিডিওতে উদ্ভাবিত এ কিসিং ডিভাইজটি প্রদর্শন করেছেন তাকাহাশি। তিনি বলেছেন, একটি পাইপে জিহ্বা দিয়ে ঠেকালে অপর প্রান্তের পাইপটিও ঠিক একইভাবে নড়াচড়া করবে ও এতে পরিপূর্ণ চুম্বনের অভিজ্ঞতা আস্বাদন করা যাবে।

ট্যাগ:
Situs Streaming JAV