নিউইয়র্ক বইমেলায় আসছেন রেজওয়ানা চৌধুরী বন্যা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মুক্তধারা ফাউন্ডেশন’র ২৮-তম বাংলা বইমেলা অনুষ্ঠিত হবে ১৪ – ১৬ জুন। বইমেলা বসবে জ্যাকসন হাইটসের পি এস ৬৯-এ। এছাড়া ১৭ জুন বিকেল ৪-টা থেকে রাত ৯-টা পর্যন্ত শুধু বইয়ের প্রদর্শনী ও বিক্রয়ের জন্য পাশ্ববর্তি জুইশ সেন্টারে আলাদা আয়োজন করা হয়েছে। সকল অনুষ্ঠানই দর্শকদের জন্য উন্মুক্ত।
উপমহাদেশের বিখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ২৮-তম নিউইয়র্ক বাংলা বইমেলায় অংশগ্রহণ করবেন।
তিনি রবিবার, ১৬ জুন সঙ্গীত পরিবেশন করবেন। একই দিন রবীন্দ্র সঙ্গীত বিষয়ে এক কথোপকথনেও তিনি অংশ নেবেন।
ঊইকিপিডিয়ার তথ্য অনুসারে, রেজওয়ানা চৌধুরী বন্যা বিংশ শতাব্দীর শেষভাগে আবির্ভূত একজন প্রথিতযশা রবীন্দ্রসংগীত শিল্পী । তিনি তাঁর ঘরানার সংগীতের একজন বহুমুখী প্রতিভা হিসাবে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে সমাদৃত । তিনি তাঁর গুনানুরাগীদের কাছে শুধু মাত্র ‘বন্যা’ নামেও পরিচিত। কণিকা বন্দ্যোপাধ্যায়ের শিষ্যদের মধ্যে তাঁকেই সবচেয়ে জনপ্রিয় গণ্য করা হয়। সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে কাজের অবদানের স্বীকৃতি তিনি বাংলাদেশের জাতীয় এবং সর্বোচ্চ বেসামরিক পুরস্কার “স্বাধীনতা পুরস্কার” অর্জন করেছেন।
এই নিয়ে চতুর্থবারের রেজওয়ানা চৌধুরী বন্যা বইমেলায় সঙ্গীত পরিবেশন করবেন। এই যশস্বী শিল্পীকে স্বাগত জানাতে পেরে মুক্তধারা ফাউন্ডেশন অনুপ্রাণিত বোধ করছে।এদিকে গত রোববার অনুষ্ঠিত হয় বইমেলা প্রস্তুতি কমিটির এক সভা জ্যাকসন হাইটসের মুক্তধারা কার্যালয়ে। নিউইয়র্ক বইমেলার আহ্বায়ক ড. নজরুল ইসলাম, মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতি ড. জিয়াউদ্দীন আহমেদ ছাড়াও মুক্তধারা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান নির্বাহী বিশ্বজিত সাহা কমিটির কাছে বইমেলার রিপোট পেশ করেন। এছাড়া অতিথি তালিকা, পুরস্কারের নীতিমালা, খসড়া অনুষ্ঠানসূচী প্রণয়নসহ তহবিল সংগ্রহ নিয়ে আলোচনা হয়। মুক্তধারা ফাউন্ডেশনের উপদেষ্টা ও তহবিল কমিটির চেয়ারম্যান গোলাম ফারুক ভুঁইয়া ও তহবিল কমিটির সদস্য ড. ফাতেমা আহমেদ অর্থ সংগ্রহের আপডেট জানান। বইমেলার আগে প্রতি রোববার বিকেল ৩টায় বইমেলা প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল