Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

লাদেনের মৃত্যু নিশ্চিত করেছে আল-কায়েদা

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: May 7, 2011 | 12:32 AM

ইউএসএনিউজ ডেস্ক : ওসামা বিন লাদেনের মৃত্যু নিশ্চিত করেছে আল-কায়েদা। গতকাল জিহাদিস্ট ইন্টারনেট ফোরামে পাঠানো এক বিবৃতি থেকে এ তথ্য জানা  গেছে। যুক্তরাষ্ট্রের একটি মনিটরিং গ্রুপের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিবিসি। আল-কায়েদা ওই বিবৃতিতে জানিয়েছে, ওসামার রক্ত বৃথা যাবে না। এর ফলে যুক্তরাষ্ট্রের ওপর অভিশাপ নেমে এলো। যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের ওপর হামলা অব্যাহত থাকবে বলেও আল-কায়েদা দাবি করেছে। পাকিস্তানের ওপর দিয়ে প্রতিশোধের ঝড় বইতে পারে, এমন ইঙ্গিত দেয়া হয়েছে ওই বিবৃতিতে। বিবৃতিতে বলা হয়েছে, মৃত্যুর এক সপ্তাহ আগে ওসামা বিন লাদেনের ভাষণ দেয়া একটি অডিও টেপ রেকর্ড খুব শিগগিরই প্রকাশ করা হবে। সর্বশক্তিমান আল্লাহর নির্দেশে ওসামার রক্তের ধারা জন্ম পরম্পরায় প্রবাহিত হবে। যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা এ অভিশাপ থেকে রেহাই পাবে না। এমনকি তারা দেশের ভেতরে ও বাইরে ক্ষতিগ্রস্ত হবে। তাদের সুখ দুঃখে পরিণত হবে এবং রক্ত চোখের জলে মিশে যাবে। যেখানে ওসামাকে হত্যা করা হয়েছে, সেখান থেকেই বিদ্রোহ-বিক্ষোভ শুরু করতে আমরা পাকিস্তানি মুসলমানদের আহ্বান জানাচ্ছি।

ট্যাগ:
Situs Streaming JAV