দুর্বৃত্তের গুলিতে মিশিগানে বাংলাদেশি জয়নুল নিহত : মেয়ের বিয়ে উপলক্ষ্যে তার দেশে যাওয়ার কথা ছিল ২০ জুন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট সিটিতে জয়নুল ইসলাম (৬০) নামে এক বাংলাদেশি ট্যাক্সি চালক সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন।
শুক্রবার ২৪ মে রাতে তারাবির নামাজ শেষে ট্যাক্সি নিয়ে বের হবার পর রাত ২টার দিকে ডেট্রয়েট সিটির মিড টাউনে কলিংউডে এ নৃশংসতা চলে বলে পুলিশের উদ্ধৃতি দিয়ে মিশিগানের কমিউনিটি লিডার সৈয়দ শাহেদুল হক জানান। জয়নুলের ঘনিষ্ঠ বন্ধুদের উদ্ধৃতি দিয়ে ডেট্রয়েটের পুলিশ জানায়, কলিংউডে ৬০০ ব্লকে একজন যাত্রী নামানোর পর সে ভাড়া না দিয়েই চলে যাচ্ছিল। এ সময় ক্ষুব্ধ জয়নুলের সাথে ঐ যাত্রীর কড়া বাক্য বিনিময়ের এক পর্যায়ে যাত্রীটি গুলি করে। গুলিবিদ্ধ জয়নুল কাল বিলম্ব না করে ট্যাক্সি চালিয়ে ঐ স্থান ত্যাগের চেষ্টা করেছিলেন। কিন্তু তার আগেই তিনি ট্যাক্সির নিয়ন্ত্রণ হারান। ট্যাক্সিটি পথের পাশে একটি গাছের সাথে প্রচন্ড বেগে ধাক্কা খায় এবং সেখানেই প্রাণ হারান জয়নুল।
নিহত জয়নুল ইসলাম ডেট্রয়েটের অধিবাসী এবং কাশ্মীর স্ট্রিটে স্ত্রী ও ৭ সন্তান নিয়ে বসবাস করতেন। তিনি রাতের শিফটে ট্যাক্সি চালাতেন। তার বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা থানার বর্ণি ইউনিয়নের কাজীবন্ধ গ্রামে। ঈদের পর দুই কন্যাকে বাংলাদেশে নিয়ে বিয়ে দেয়ার প্রস্তুতি ছিল জয়নুলের।
এদিকে, জয়নুলের হত্যায় জড়িত দুর্বৃত্তকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে শনিবার ডেট্রয়েট সিটি সংলগ্ন হ্যামট্রমিক এলাকায় প্রবাসীরা মানববন্ধন করেছেন। বাংলাদেশিসহ ট্যাক্সি চালকদের নিরাপত্তায় যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয় এ সময়।
অপরদিকে, ডেট্রয়েটের পুলিশ সর্বসাধারণের সহযোগিতা চেয়েছে দুর্বৃত্তকে গ্রেফতারে।
নিহত জয়নুল ইসলামের জানাজা ২৬ মে রবিবার যোহর নামাজের পর মসজিদ উন নূর-এ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ২৮ মে ডিয়াবর্ন মুসলিম গোরস্থানে তাকে দাফন করার কথা।
প্রসঙ্গত: উল্লেখ্য, জয়নুল ডিভি লটারিতে জয়ী হয়ে পরিবার নিয়ে ১৫ বছর আগে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। বড় মেয়ের বিয়ে দেয়া উপলক্ষ্যে আগামী ২০ জুন তার পরিবারের বাংলাদেশে যাওয়ার কথা ছিলো। এনআরবি নিউজ
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি