যুুক্তরাষ্ট্র যুবদলের ইফতার মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সাবেক চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুক বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে যে কোন মূল্যে জেল থেকে মুক্ত করা হবে। সরকার তিন বারের একজন প্রধানমন্ত্রীকে যেভাবে আটকে রেখেছে তা আজ বিশ্ববাসী দেখছেন এবং এর কঠোর সমালোচনা করছেন। গত সোমবার ২০ মে জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র যুবদল আয়োজিত ইফতারপূর্ব আলোচনায় জয়নাল আবেদীন ফারুক এসব কথা বলেন। টক অব দ্যা টাউন রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি জাকির এইচ চৌধুরী। নির্দ্দেশনা দেন সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমান সহ সারা বাংলাদেশে বিএনপি’র নির্যাতিত নেতাকর্মীদের জন্য দোয়া করা হয় ইফতার মাহফিলে। যুক্তরাষ্ট্র যুবদলের যুগ্ম সম্পাদক মো: আবুল কাশেমের সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল লতিফ স¤্রাট।

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক বেবী নাজনীন। অন্যান্যদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র ডা: মজিবুর রহমান মজুমদার, আব্দুল লতিফ স¤্রাট, জিল্লুর রহমান জিল্লু, প্রফেসর দেলোয়ার হোসেন, গিয়াস আহমেদ, কামাল সাইদ মোহন, কামাল পাশা বাবুল, মো: জসিম ভুঁইয়া, আহবাব হোসেন চৌধুরী, শামীম মাহমুদ মিজান, নিউইয়র্ক ষ্টেট যুবদলের সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভুঁইয়া, মো: সোহরাব হোসেন, খলকুর রহমান, বি এম বাদশাহ, জাহাঙ্গীর আলম জয়, ইউসুফ আলী, মোহাম্মদ মাইনুদ্দিন, আফসার উদ্দিন, আরশাদ খান, লাল মিয়া ( মহসিন ), সোহাগ আফসার, সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী, সাবেক ওয়ার্ড কমিশনার মোহাম্মদ আলী, আব্দুল কুদ্দুস, বশীর আহমেদ, বাসেত রহমান, ফারুক চৌধুরী, শাহানা বেগম, গোলাম ফারুক শাহীন, জাহাঙ্গীর সরওয়ার্দী, এবাদ চৌধুরী, জাহাঙ্গীর হোসেন, হেলালুর রহমান হেলাল, নাসিম আহমেদ, তানভীর হাসান খান প্রিন্স, মোতাহার হোসেন, ডা: জাহিদ দেওয়ান শামীম, ডা: মো: তারেক জামান, আলমগীর খান আলম, সাইফুর খান হারুন, মো: আফসার, ফারুক আহমদ, সাবেক চেয়ারম্যান মহিবুর রহমান, মাওলানা আবুল কালাম, আকবর হোসেন স্বপন, শিরিন বেগম, সামিরা সুলতানা, রাশেদা আহমেদ, লিলি সাবরিন, আফরোজা আহমেদ রোজী, এলিজা আক্তার মুক্তা, সুলতানা খানম, রওশন আরা বেগম, ফরিদ খন্দকার, সায়েম আহমেদ, ফাহিম শাকিল অপু, সুমন আহমেদ, শাহবাজ আহমেদ প্রমুখ।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি