Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে সম্মাননা পেলেন বাংলাদেশী আমেরিকান লাকী চৌধুরী

অনলাইন ডেস্ক পঠিত: 69 বার

প্রকাশিত: May 28, 2019 | 2:09 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, আটলান্টিক সিটি: আটলান্টিক সিটিতে বসবাসরত বিভিন্ন কমিউনিটির মায়েদের নিয়ে ‘মা দিবস’ পালন করা হয় গত ২৬ মে রবিবার। মা দিবস পালনের লক্ষ্যে ঐদিন বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছিল।আটলান্টিক সিটির ১০, নর্থ মিসিসিপি এভিনিউতে অবস্থিত কোয়ারেমবা হলে ঐদিন বিকেল চারটা থেকে সাতটা পর্যন্ত “মা দিবস” এর অনুষ্ঠানমালা চলে। মা দিবসের অনুষ্ঠান এর আয়োজক ছিল লা কাসা ডোমিনিকানা, নিউ জারসি ইনক। মা দিবসের অনুষ্ঠানমালায় ছিল আলোচনা সভা,সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটির মোট ছয়জন মাকে সম্মাননা প্রদান করা হয়। মা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফ্রি হোল্ডার প্রার্থী সুমন মজুমদার, পঞ্চম ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী জিয়া আনজুম সহ আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ।

মা দিবসের অনুষ্ঠানে অন্যান্য কমিউনিটির মায়েদের সাথে বাংলাদেশী আমেরিকান লাকী চৌধুরীকে সম্মাননা প্রদান করা হয়। লাকী চৌধুরীর হাতে ‘প্রোক্লেমেশন’ তুলে দেন কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করে আয়োজক সংগঠনের সদস্য-সদস্যরা।

এই অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোক অংশগ্রহন করেন। অনুষ্ঠানের আয়োজক লা কাসা ডোমিনিকানা, নিউ জারসি ইনক এর সভাপতি ও প্রধান নির্বাহী লুইস রড্রিগেজ বাংলাদেশ কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির লোকজনকে “মা দিবস” এর অনুষ্ঠানে যোগদানের জন্য ধন্যবাদ জানিয়েছেন। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV