Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি অব বঙ্কস’র ইফতার মাহফিল ও বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার কাজী হায়াতের সংবর্ধনা (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: May 28, 2019 | 6:27 PM

https://www.facebook.com/USANewsNY/videos/372257180062073/

https://www.facebook.com/USANewsNY/videos/369401667042106/

https://www.facebook.com/USANewsNY/videos/316912795890375/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব বঙ্কস’র ইফতার ও দোয়া মাহফিল। বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের ষ্ট্রারলিং-বাংলাবাজার এলাকার খলিল পার্টি সেন্টারে গত ২৭ মে সোমবার আয়োজিত একই অনুষ্ঠানে বাংলাদেশের কিংবদন্তী চলচ্চিত্রকার কাজী হায়াতকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চলচ্চিত্রকার কাজী হায়াতকে ফুলেল শুভেচ্ছা ছাড়াও সংগঠনের পক্ষ থেকে বিশেষ গিফট প্রদান করা হয়।

বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সাহেদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামীম আহমদের পরিচালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক মো: ইমরান আলী, সিনিয়র সহ সভাপতি তৌকিকুর রহমান ফারুক, সহ সভাপতি সৈয়দা মাহমুদা কবির ও মো. সামাদ মিয়া জাকের।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটি অব বঙ্কস’র সাবেক সভাপতি ও আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের প্রেসিডেন্ট আবদুস শহীদ, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি আইনজীবী

মোহাম্মদ এন মজুমদার, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসার শেখ আল মামুন, বাংলাদেশ সোসাইটির সিনিয়ার সহ সভাপতি আব্দুৃর রহিম হাওলাদার ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, বাংলাদেশ সোসাইটি অব বঙ্কস’র সাবেক সভাপতি মাহবুব আলম ও নুরুল আহিয়া, সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মো. শামিম মিয়া, উপদেষ্টা রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র উপদেষ্টা ইফতেখার সিরাজ, মখন মিঞা, সহ সভাপতি সেবুল খান মাহবুব ও সাধারণ সম্পাদক আবদুল মনাফ, সিপিএ আহাদ আলী, নারী নেত্রী রেক্সোনা মজুমদার, তিতাস মাল্টি সার্ভিসের কর্ণধার মেহের চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট আবদুল মুহিত, মির্জা মামুন, মুকিত চৌধুরী, আতাউর রহমান, রতন কুমার, মোতাসির বিল্লাহ তুষার, সাদিকুর রহমান, মুহিবুর রহমান, মারুফ আহমেদ, মোস্তাকুর রহমান লিটন, নাসির উদ্দিন, মিলন প্রমুখ।

সংবর্ধিত চলচ্চিত্রকার কাজী হায়াত তার বক্তব্যে আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞা প্রকাশ করে সকলের দোয়া কামনা করেন।


অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সভাপতি সাহেদ আহমদ, সিনিয়র সহ সভাপতি তৌকিকুর রহমান ফারুক, সহ সভাপতি সৈয়দা মাহমুদা কবির ও মো. সামাদ মিয়া জাকের, সাধারণ সম্পাদক শামীম আহমদ, সহ সাধারণ সম্পাদক মো: ইমরান আলী, কোষাধ্যক্ষ মোহাম্মদ এ ফজর, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কে সোহেল, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনিকা মন্ডল, প্রচার সম্পাদক মোহাম্মদ বি মিয়া, দপ্তর সম্পাদক গোলাম মুহিত, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কাজীরুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক ফয়ছল আহমদ চৌধুরী, মেম্বার সেক্রেটারী মোহাম্মদ বি রাশিত চৌধুরী, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ আই হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা জান্নাতুল ফেরদাউস, কার্যকরী সদস্য : আব্দুল বাছির খান, প্রফেসর আমিনুল হক (চুন্নু), মোহাম্মদ এইচ মোল্লা, শ্যামল কে চন্দ, রুহেল চৌধুরী, শিহাব মিয়া, মোহাম্মদ এস কবির এবং কবি জুলী রহমান।

ইফতার মাহফিলে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া মুনাজাত পরিচালনা করেন হাফিজ আবদুল কাদির। দোয়া মুনাজাতে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনা করা হয়। বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এ অনুষ্ঠানে।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সাহেদ আহমদ এবং সাধারণ সম্পাদক শামীম আহমদ সকলকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, চলচ্চিত্রকার কাজী হায়াত বর্তমানে শাররীকভাবে খুবই অসুস্থ। তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV