ওসামার উইল, স্ত্রীদের বিয়ে না করার নির্দেশ:লাদেন কখনওই চাননি তার সন্তানরা আল কায়েদায় যোগ দিক

ইউএসএনিউজ ডেস্ক: নিজের মৃত্যুর পর ওসামা বিন লাদেন তার স্ত্রীদের নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়ার নির্দেশ দিয়েছেন। এমন নির্দেশ দিয়েছেন তিনি ২০০১ সালের ১৪ই ডিসেম্বর লেখা একটি উইলে। নিউ ইয়র্কে সন্ত্রাসী হামলার তিন মাস পরে তিনি তখন যুক্তরাষ্ট্রের ভয়ে আফগানিস্তানে পালিয়ে বেড়াচ্ছিলেন। কুয়েতের আল আনবার পত্রিকায় উইলটি প্রকাশিত হয়েছে। এতে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডে কি কি অর্জন করেছেন তা তুলে ধরেছেন। ওই উইলটি চার পৃষ্ঠার।
এতে ওসামা বিন লাদেন স্বাক্ষর করেছেন। স্বাক্ষরের স্থানে তিনি লিখেছেন, ‘ইউর ব্রাদার আবু আবদুল্লাহ ওসামা বিন লাদেন’। এতে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, তাকে যারা ঘিরে রেখেছে তারাই তাকে হত্যা করতে পারে। এতে আরও বলা হয়েছে, জঙ্গি সংগঠন আল কায়েদার প্রতিষ্ঠাতা ও প্রধান ওসামা বিন লাদেন কখনওই চাননি তার সন্তানরা আল কায়েদায় যোগ দিক। টাইমস অব ইন্ডিয়া ও অনলাইন হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। তবে তাতে পুরো উইলটি প্রকাশ করা হয় নি। এতে আরও বলা হয়েছে, প্রয়াত আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন বহু আগে থেকেই ধারণা করছিলেন ‘বিশ্বাসঘাতকতা’ ও সন্ত্রাসী কার্যকলাপের কারণে যে কোন মুহূর্তেই তিনি নিহত হতে পারেন। এ জন্য তিনি মারা যাওয়ার পর তার স্ত্রীদের আবার বিয়ে না করতে আদেশ দিয়েছিলেন। ওসামা তার সন্তানদেরকে জঙ্গি সংগঠন আল কায়েদায় যোগ দেয়ার ব্যাপারে কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। এমনকি আল কায়েদা সদর দপ্তরেও তাদের যাওয়া বারণ ছিল। জিহাদে মনোনিবেশ করায় সন্তানদেরকে সময় দিতে না পারার কারণেও তাদের কাছে দুঃখ প্রকাশ করেন ওসামা বিন লাদেন। তিনি ৪ নারীকে বিয়ে করেন, তার সন্তানের সংখ্যা ১২ থেকে ২৬ হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। ৫৪ বছর বয়সে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ১লা মে তারিখে নিহত হন বিন লাদেন।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030