নিউইয়র্কে ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা’র ইফতার মাহফিল ও চেয়ারম্যান লেইছ চৌধুরীর সংবর্ধনা
ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা ইনকের ইফতার ও দোয়া মাহফিল। গত ২৬ মে রোববার ব্রঙ্কসের পার্কচেস্টার বাংলা গার্ডেন রেষ্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয় সিলেট ফেঞ্চুগঞ্জের ৩নং ঘিলাছড়া ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান লেইছ চৌধুরীকে।

ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকার সাধারণ সম্পাদক শামীম মিয়ার পরিচালনায় এবং সভাপতি আব্দুস শহীদ দুদুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাহেদ আহমেদ চৌধুরী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের প্রেসিডেন্ট আবদুস শহীদ, ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকার উপদেষ্টা আব্দুর রব দলা মিয়া, প্রতিষ্ঠাতা কনভেনার জুনেদ আহমেদ চৌধুরী ও প্রতিষ্ঠাতা কো-কনভেনার মাহবুব আলম, বিশিষ্ট রাজনীতিবিদ আবদুর রহিম বাদশাহ, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, মূলধারার রাজনীতিক হেলাল শেখ, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সাহেদ আহমদ, সাধারণ সম্পাদক শামীম আহমদ, সহ সভাপতি সৈয়দা মাহমুদা কবির ও মো. সামাদ মিয়া জাকের,সাবেক সভাপতি নুরুল আহিয়া, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতির সহ সভাপতি সেবুল খান মাহবুব, তিতাস মাল্টি সার্ভিসের কর্ণধার মেহের চৌধুরী, মুক্তিযোদ্ধা আবু কায়সার চিশতী, কমিউনিটি এক্টিভিস্ট আবদুল মুহিত, জাকির হোসেন, কবি রেহানুজ্জামান, সঙ্গীত শিল্পী ন্যান্সি খান, লুৎফর েেহাসেন আজাদ, মাহমুদুর রহমান, বুরহান উদ্দিন, শ্রামল কান্তি, আরা মিয়া, সৈয়দ খসরুজ্জামান, সালেহ চৌধুরী, মো. রানা, জুয়েল আহমেদ, আপ্তাব খান মোহন, ইসকন্দর আলী, নুরুজ্জামান লিপন, মুহিব. সাবু, ফরহাদ চৌধুরী, বাবু প্রমুখ।

অনুষ্ঠানে চেয়ারম্যান লেইছ চৌধুরীকে আয়োজকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ক্রেস্ট প্রদান করা হয়। তিনি আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তিনি তার এলাকার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন। সব সময় দরিদ্র-অসহায়দের পাশে থাকবেন। বলেন জননেতা মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি’র সহযোগিতা নিয়ে ঘিলাছড়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করবো ইনশাল্লাহ।
তিনি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে দেশে আরো বেশি করে বিনিয়োগের আহবান জানান।
ইফতার মাহফিলে দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তির জন্য দোয়া করা হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুজিবুর রহমান। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জালাল চৌধুরী।
অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জবাসী ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030