Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

বাংলা গণমাধ্যমগুলো নিউইয়র্কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার পার্টিতে কনসাল জেনারেল

অনলাইন ডেস্ক পঠিত: 19 বার

প্রকাশিত: May 29, 2019 | 4:04 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কস্থ বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা বলেছেন, নিউইয়র্কে বাংলা গণমাধ্যমগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নানা প্রতিকূলতার মধ্যেও বাংলা গণমাধ্যমগুলোতে কর্মরত সাংবাদিকরা চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের মূলধারাসহ সবখানে বাংলাদেশিদের তুলে ধরতে। স্থানীয় সময় মঙ্গলবার ২৮ মে নিউইয়র্কের উডসাইডের গুলশান টেরেস পার্টি হলে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব আয়োজিত ইফতার পার্টিতে কনসাল জেনারেল এসব কথা বলেন। সংগঠনের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগরের সঞ্চালনায় সমাপনি বক্তব্য রাখেন সভাপতি দর্পণ কবীর।

অতিথি বক্তা ছিলেন নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান। মোনাজাত পরিচালনা করেন ডেমক্র্যাট ডিস্টিক্ট লিডার এট লার্জ ও যুক্তরাষ্ট্র সুপ্রীম কোর্টের আইনজীবি এটর্নী মঈন চৌধুরী। ইফতারে উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক আজকালের প্রধান সম্পাদক ও প্রকাশক জাকারিয়া মাসুদ, সাপ্তাহিক আজকালের সম্পাদক মনজুর আহমদ, সাপ্তাহিক প্রবাস সম্পাদক ও সংঠনের সাবেক সভাপতি মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহাফুজুর রহমান, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন

তালুকদার, সাপ্তাহিক রানার সম্পাদক জয়নাল আবেদিন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ, উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, খানস টিউটোরয়ালের চেয়ারপার্সন নাঈমা খান, জাতিসংঘ বাংলাদেশ মিশনের ফাস্ট সেক্রেটারি (প্রেস) নুর এলাহী মিনা, বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা আবদুল মুকিত চৌধুরী, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান ভূইয়া মিল্টন, সাবেক কোষাধ্যক্ষ জসিমউদ্দিন ভূইয়া, ফোবানা কনভেনশন ২০১৯ এর কনভেনর শাহ নেওয়াজ, মেম্বার সেক্রেটারি ফিরোজ আহমেদ, ফোবান স্টিয়ারিং কমিটির জেনারেল সেক্রেটারি কাজী সাখাওয়াত হোসেন আজম, জয়েন্ট মেম্বার সেক্রেটারি মাকসুদুল হক চৌধুরী, জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন অফ এনওআইয়ের সভাপতি আবুল ফজল মোহাম্মদ দিদার, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, বিশিষ্ট ব্যবসায়ী হারুন ভূইয়া, সাপ্তাহিক বাংলা পত্রিকার বার্তা সম্পাদক সালাহউদ্দিন, টাইম টিভির ডিরেক্টর (আউটরিচ) সৈয়দ ইলিয়াস খসরু, টিবিএন২৪ টেলিভিশনের মার্কেটিং ম্যানেজার এএফ মিসবাহ উজ জামান, শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, নবাবগঞ্জ সমিতির সিনিয়র সহসভাপতি রশিদুল ইসলাম বাবু, অভিনেত্রী রেখা আহমেদ, সংগীতশিল্পী রানো নেওয়াজ, সংগীতশিল্পী, শাহ মাহবুব, তানভীর শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী হাসান রিজভী চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, লেখক ও সাংবাদিক আহমদ মাযহার, সময় টিভির বিশেষ প্রতিনিধি

হাসানুজ্জামান সাকী, লেখক ও কলামিস্ট কামাল হোসেন মিঠু, মুক্তধারার কর্ণধার বিশ্বজিত সাহা, বাংলাদেশ সোসাইটির শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবীব, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি সাইদুর খান ডিউক, রুপসীবাংলার সম্পাদক শাহ জে চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট ভিক্টর এলাহী, কমিউনিটি এক্টিভিস্ট জাকির হোসেন বাচ্চু, এস্টোরিয়া ডিজিটালের কর্ণধার নজরুল ইসলাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, কার্যকরী সদস্য শাহানারা রহমান, এডভোকেট মোর্শেদা জামান, কমিউনিটি এক্টিভিস্ট হাসান জিলানী, দুলাল বেহেদু প্রমুখ।


সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি বেলাল আহমেদ, সহসাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন, কোষাধ্যক্ষ তাপস কুমার সাহা, কার্যকরী কমিটির সদস্য আবু বকর সিদ্দিক, শামসুল আলম, এ হাই স্বপন, মল্লিকা খান মুনা। এছাড়া প্রেসক্লাবের সদস্য মনজুরুল হক, শামীম আল আমীন, সীমা সুস্মিতা, শামসুন নাহার নিম্মি, পাপিয়া বেগম, আবদুল হামিদ, শেখ সুমন, শামসুল আলম লিটন, আলমগীর হোসেনও উপস্থিত ছিলেন।
বক্তব্যে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা বলেন, নিউইয়র্কে বাংলাদেশি সাংবাদিকদের কার্যক্রম গর্ব করার মত। তারা বাংলাদেশিদের জন্য অতন্দ্র প্রহীর মত কাজ করছেন। এত বড় কমিউনিটিকে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্রের মূলধারায় তুলে ধরতে যে ভূমিকা সাংবাদিকরা রাখছেন তা প্রসংশার দাবী রাখে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV