Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে অ্যাসাল কুইন্স চ্যাপ্টারের নতুন কমিটির প্রেসিডেন্ট মনিরুল, সেক্রেটারী হারজিৎ : নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা ক্যাটজ

অনলাইন ডেস্ক পঠিত: 135 বার

প্রকাশিত: May 30, 2019 | 4:30 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে এশিয়ার ৮ দেশীয় প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার সংগঠন অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল’র কুইন্স চ্যাপ্টারের নতুন কমিটি গঠিত হয়েছে। নয়া কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম এবং সেক্রেটারী হয়েছেন হারজিৎ মিনহাস। গত ২৫ মে শনিবার সন্ধ্যায় নিউইয়র্কে জ্যাকসন হাইটসের একটি অভিজাত রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সম্মেলন ও ইফতার মাহফিলে এ কমিটি গঠিত হয়। অনুষ্ঠানে মাওলানা শাহ মো. সাইফুল্লাহ সিদ্দিকি পবিত্র কুরআন-হাদিসের আলোকে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা এবং দোয়া-মুনাজাত পরিচালনা করেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

অনুষ্ঠানে কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি প্রার্থী এবং কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা ক্যাটজ অ্যাসাল কুইন্স চ্যাপ্টারের নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান।
এসময় মেলিন্ডা ক্যাটজ তার বক্তব্যে বলেন, এ অনুষ্ঠানে এসে আমি খুব সম্মানিত বোধ করছি। অ্যাসাল ২০১৩ সালে কুইন্স বরো প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে এবং আসন্ন কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি প্রার্থী হিসেবে আমাকে এনডোর্সমেন্ট করে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছে। আমি তাদের সমর্থন পাওয়ার জন্য বিশেষভাবে গর্বিত। তিনি বলেন, নির্বাচিত হলে সাউথ এশিয়ানদের সহযোগীতা করতে অ্যাসাল’র পরিকল্পনাগুলো বাস্তবায়নে তাদের সাথে এযোগে কাজ করে যাবো।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসেম্বলীওম্যান অ্যালিসিয়া হেন্ডম্যান, এসেম্বলীওম্যান ক্যাটালিনা ক্রুজ, এস্ক, কাউন্সিলম্যান ডোনোভান রিচার্ডস, কুইন্স ডিএ প্রার্থী মিনা মালিক, অ্যাসাল’র প্রতিষ্ঠাতা ও ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দীন এবং সেক্রেটারী মোঃ করিম চৌধুরী, মহিলা কমিটির চেয়ারম্যান সাহানা বেগম, করেসপন্ডিং সেক্রেটারী জেড মাতালন, অর্গানাজিং সেক্রেটারী ওমর ফারুক খসরু প্রমুখ।

এসেম্বলীওম্যান অ্যালিসিয়া হেন্ডম্যান বলেন, অ্যাসাল অন্যতম সেরা সংগঠন আবির্ভূত হয়েছে। দক্ষিণ এশিয়ানদের জন্য গুরুত্বপূর্ণ কাজ করছে। তাদের বিভিন্ন স্টেটে ১০ টি চ্যাপ্টার রয়েছে। এর মধ্যে আমি তাদের অ্যালবানি চ্যাপ্টারের শেষ ইনস্টলেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। আমি পারতপক্ষে অ্যাসালের ইভেন্ট মিস করি না। অ্যাসালের সাথে কাজ করার জন্য আমি গর্বিত।

এসেম্বলীওম্যান প্রার্থী ক্যাটালিনা ক্রুজ বলেন, মাফ মিসবাহ উদ্দীন এবং অ্যাসালের কারণে আজ আমি এসেম্বলীওম্যান। আমি অ্যাসাল দিয়ে শুরু করেছি এবং আমি সবসময় অ্যাসালের সাথে থাকব। একসাথে আমরা আমাদের কমিউনিটির উন্নয়নে কাজ করে যাব।
কাউন্সিলম্যান এবং কুইন্স বোরো প্রেসিডেন্ট প্রার্থী ডোনোভান রিচার্ডস বলেন, কমিউনিটির কল্যাণের জন্য অ্যাসাল সঠিক সংগঠন, অ্যাসালের সাথে সব সময় থাকব।

কুইন্স ডিএ প্রার্থী মিনা মালিক বলেন, আমি এখানে আছি কারণ আমার বাবা দক্ষিণ এশিয়া থেকে এসেছিলেন স্বপ্ন পূরণের জন্য। সেই স্বপ্ন পূরণে আপনাদের সাহায্য নিয়ে আমি পরবর্তী কুইন্স ডিএ হতে চাই। আপনাদের সমর্থন থাকুক আর না থাকুক আমি সবসময় আপনাদের সাথে এবং অ্যাসালের সাথে থাকব। আমি আপনাদের জন্য গর্বিত।
আসাল’র প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দীন বলেন, এখানে আসার জন্য আমি সকলের নিকট অত্যন্ত কৃতজ্ঞ। আমাদের কুইন্স চ্যাপ্টারকে সাধুবাদ জানাই তারা আমাদের কমিউনিটিকে প্রতিনিধিত্ব করতে প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে। তাদের স্বেচ্ছাসেবকেরা অনন্য, তারা নির্বাচনে ফলাফল তৈরি করে। আমাদের কমিউনিটিকে তারা সাধ্যমত সহায়তা করে থাকে। আমি আগামী দুই বছরের জন্য তাদের শুভকামনা করি।
করিম চৌধুরী বলেন, সংগঠন করা সবচেয়ে কঠিন কাজ, কেউ এটি একা করতে পারে না। কুইন্স চ্যাপ্টার অসাধন সাধ্য করেছে। আমরা তাদের আগামী দুই বছরের জন্য সার্বিক সফলতা কামনা করছি।

অ্যাসাল কুইন্স চ্যাপ্টারের ২০১৯-২০২০ সালের জন্য গঠিত নতুন কমিটির কর্মকর্তারা হলেন : প্রেসিডেন্ট মনিরুল ইসলাম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম নূরুল হক, সেক্রেটারী হারজিৎ মিনহাস, করেসপন্ডিং সেক্রেটারী ভেরোনিকা হোসেন, ট্রেজারার কাজী এফ আহমেদ, এক্সিকিউটিভ ডাইরেক্টর মো: সাবুল উদ্দিন, অর্গানাজিং ডাইরেক্টর শাহ ই আহমেদ, উইমেন্স কমিটি চেয়ার আদন ইসলাম, ইমিগ্রেশান ডাইরেক্টর আরিফ আহমেদ চৌধুরী, পলিটিকেল একশান ডাইরেক্টর সুলতানা খানম, ভাইস প্রেসিডেন্ট মো. জহিরুল হক, রিচি এম লিপকোভিটস, শিথাল সি বিশ্বাস, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ মাহবুবুর রহমান, অজয় কে চক্রবর্তী, স্বপন কে দেবেননাথ, মিন খাদকা, দিলি রাম ধুনগানা, জাহিদ হোসেন, মো. এন ভূঁইয়া, আলীনুর উল্লাহ, মো. আমির হোসেন, মনসুর উদ্দিন আহমেদ, শফিক বেগ, রানা দাস ও সৈয়দ আদনান বুখারী।

ট্রাস্টি বোর্ড : চেয়ারম্যান প্রফেসর মহসীন ইউ পাটোয়ারী, পিএইচডি; ওমর ফারুক খসরু, ইঞ্জিনিয়ার আহসানুল হক, সোমা সাঈদ, ইএসকিউ, ইঞ্জিনিয়ার লীলা মারেট, মুহাম্মদ আজিজুর রহমান, কাজী এম হোসেন, সাহানা বেগম এবং মাফ মিসবাহ উদ্দিন।
উইমেন্স কমিটি : চেয়ার আদন ইসলাম, কো-চেয়ার ফেরদৌসী আকতার, সাবিহ সুলতানা জনি, জামিলা এ উদ্দিন, লীলা মারেট, সোমা সাঈদ, এসকিউ, সুলতানা খানম, ভেরোনিকা হোসেন, আম্বিয়া আন্তরা, নূরুন এন হক, শান্তা থাপা, তামান্না ইয়াসমিন, বকুল রানী দেবনাথ, রৌশন বেগম, শাকিরা আলম, নিলুফার মহসিন, আরএন এবং রুমেজা খালেক।
ইয়ুথ কমিটি : চেয়ার মো. ইসমাইল হোসেন স্বপন, কো-অর্ডিনেটর আশেক এ উদ্দিন, মো. সুলতান মাহমুদ, মো. মনিরুল ইসলাম, শমির ফারুক, খন্দকার রেজাউল করিম, মির্জা সাইফুল ইসলাম, রৌওশন বেগম, আদেল সৈয়দ এবং সামিরন ভূঁইয়া।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV