কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্ম-জয়ন্তী : “প্রকৃতি নিউইয়র্ক”র বাউলাঙ্গ ও কীর্তনাঙ্গ গান পরিবেশন ৮ জুন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্ম-জয়ন্তী উপলক্ষ্যে “প্রকৃতি নিউইয়র্ক” আগামী জুন ৮ শনিবার সন্ধ্যায় তারই সৃষ্টি বাউলাঙ্গ ও কীর্তনাঙ্গ গান পরিবেশন করতে যাচ্ছে। আমাদের চেতনা ও বিশ্বাসে রবি ঠাকুরের সৃষ্টি মহাসমুদ্র-বাউলাঙ্গ যেন তার গভীরতা আর কীর্তনাঙ্গ তার ঢেউ। আমরা যারা আকন্ঠ নৈসর্গ মন্থনে উদগ্রীব, তাদের কাছেই “প্রকৃতি নিউইয়র্ক “নিয়ে আসছে সুরে ও গানে অবগাহনের সেই মাহেন্দ্র তিথি। আসুন আমরা মিলে যাই সেই বালুকা বেলার দখিনা হাওয়ায় আলোর মিছিলে। আশা করি গানগুলির সুর-সুধা, তাল-মূর্ছনা, বাণী ও গভীরতা আপনাদের আনন্দ দেবে। স্থান: পি.এস ৬৯ ৭৭-০২, ৩৭ এভিনিউ, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক ১১৩৭২। যোগাযোগ : ৬৪৬-৫৩৭-৫২৯৮, ৩৪৭-৪৫৩-৭৩৮০, ৩৪৭৫৭৫-৮৩৫৭, ৯১৭-৩৬৫-১৫৬৫, ৭১৮-৩০০০৯৬১।

সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’