Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে পিপলএনটেকের সঙ্গে ইউএসটিসির শিক্ষা-বিনিময় চুক্তি (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 165 বার

প্রকাশিত: May 30, 2019 | 2:23 PM

https://www.facebook.com/USANewsNY/videos/1053649968158122/

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে তথ্য ও প্রযুক্তি সেবা সরবরহাকারী বাংলাদেশি প্রতিষ্ঠান ‘পিপলএনটেক’ এর সঙ্গে চট্টগ্রামের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলাজি (ইউএসটিসি) এর মধ্যে শিক্ষা-বিনিময়ের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ‘দক্ষ হলেই জীবন যুদ্ধে জয়ী হবার পথ সুগম হয়’ (Be Skills Ready. Be Life Ready.) স্লোগানে এই চুক্তি অনুযায়ী ইউএসটিসির চতুর্থ বর্ষের ছাত্র-ছাত্রীরা আইটি সেক্টরে চাকরির উপযোগী বিশেষ কালিক্যুলাম সম্পন্ন করতে সক্ষম হবেন। যার ফলে তারা আইটি সেক্টরের যে কোন প্রতিষ্ঠানে মিড-লেভেলের চাকরির জন্যে যোগ্য বিবেচিত হবেন। আর এই কারিক্যুলাম পিপল এন টেকের পক্ষ থেকে বিনামূল্যে প্রদান করা হবে। যুক্তরাষ্ট্রের আইটি ইন্সটিটিউট ‘পিপল এন টেক’র সাথে একই ধরনের চুক্তির প্রক্রিয়ায় রয়েছে ইউ ল্যাব-সহ বাংলাদেশের আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রক্রিয়া সম্পন্ন হলে বাংলাদেশের মেধাবি ছাত্র-ছাত্রীদের জাতীয় ও আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন আইটি কোম্পানীতে উচ্চ বেতনের চাকরির পথ সুগম হবে বলে পিপল এন টেকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবু হানিপ চুক্তি স্বাক্ষরের পর উপস্থিত সকলকে জানান।

২৯ মে বুধবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির লং আইল্যান্ডে পিপল এন টেকের ক্যাম্পাসে অনাড়ম্বর এক অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরের প্রাক্কালে ইউএসটিসির সিন্ডিকেট মেম্বার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন জানান, তথ্য-প্রযুক্তির এ যুগে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে মেধাবি ছাত্র-ছাত্রীদের দক্ষ হিসেবে গড়ে উঠার বিকল্প নেই। আর এ কারিক্যুলাম যথাযথভাবে রপ্ত করা হলে বিশ্বের যে কোন প্রান্তে চাকরির যোগ্য হবেন ছাত্র-ছাত্রীরা। ইউএসটিসি সেই সুযোগটি কাজে লাগাতে চায়। ড. শাহাদৎ উল্লেখ করেন যে, জাতীয় অধ্যাপক ড. নূরল ইসলামের প্রতিষ্ঠিত ইউএসটিসি হচ্ছে বাংলাদেশের প্রথম বেসরকারী ইউনিভার্সিটি এবং যুক্তরাষ্ট্রের খ্যাতিসম্পন্ন পিপল এন টেকের সাথেও সর্বপ্রথম এ ধরনের একটি সময়োপযোগী কারিক্যুলামের জন্যে চুক্তিবদ্ধ হলো।

ইঞ্জিনিয়ার আবু হানিপ বলেন, ‘বাংলাদেশের রাজধানী ঢাকার গ্রীণরোডে আমাদের ক্যাম্পাস রয়েছে। সেখানে স্থান সংকুলান না হওয়ায় সম্প্রসারণ ঘটানোর পাশাপাশি ধানমন্ডিতেও নতুন ক্যাম্পাস করা হচ্ছে। আর এভাবেই পিপল এন টেকের সার্ভিস উদ্যমী বাংলাদেশীরাও নিতে সক্ষম হচ্ছেন।’

ভার্জিনিয়া, নিউজার্সি, পেনসিলভেনিয়া, নিউইয়র্ক ছাড়াও পিপল এন টেকের ক্যাম্পাস রয়েছে ভারত এবং বাংলাদেশে। প্রতিমাসেই বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী নির্দিষ্ট একটি কোর্স সম্পন্নের পর মার্কিন আইটি সেক্টরে উচ্চ বেতনের চাকরি পাচ্ছে। বাংলাদেশীদের পাশাপাশি ভিয়েতনামিজ, চীনা, ভারতীয়, পাকিস্তানীরাও কোর্স নিচ্ছে নিয়মিতভাবে। অতি সম্প্রতি আমেরিকা প্রবাসীদের অহংকারের প্রতিক বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের নামে একটি বৃত্তি ঘোষণা করেছে পিপল এন টেক। শতাধিক নারী-পুরুষ সেই বৃত্তি পাবেন অর্থাৎ ৪ হাজার ডলারের কোর্স তারা বিনামূল্যে গ্রহণে সক্ষম হবেন।

এছাড়া, আমেরিকায় বসবাসরত মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্যেও স্থায়ী একটি বৃত্তি কর্মসূচি ঘোষণা করেছে এই সংস্থা। বাণিজ্যিক প্রতিষ্ঠান হলেও গত দেড় দশকে এ ধরনের অসংখ্য সেবামূলক কর্মকান্ড সম্পন্ন করেছে পিপল এন টেক। চুক্তি স্বাক্ষরের সময় পিপল এন টেকের পরিচালক ড. সৈয়দ হাসান, প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান মিলন এবং ম্যানেজার সাঈদ আলম সুমন ছিলেন। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ