Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডে নাসাউ কলসিয়ামে অনুষ্ঠেয় ৩৩তম ফোবানা কনভেনশনের প্রস্তুতি সভা

অনলাইন ডেস্ক পঠিত: 51 বার

প্রকাশিত: May 31, 2019 | 3:46 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : আসছে লেবার ডে উইকেন্ডে (৩০ আগস্ট-১ সেপ্টেম্বর) নিউইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডে নাসাউ কলসিয়ামের বিলাসবহুল অডিটরিয়ামে অনুষ্ঠেয় ৩৩তম ফোবানা কনভেনশনের এক প্রস্তুতি সভা শনিবার ভোর রাতে  (সেহরীর প্রাক্কালে) অনুষ্ঠিত হয়। 

সিটির জ্যামাইকায় ফোবানা কনভেনশন কমিটির কনভেনর নার্গিস আহমেদের বাসায় এ সভায় সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

অতিথির মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র সফররত জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। 

আরো ছিলেন ফোবানা সেন্ট্রাল কমিটির নির্বাহী সচিব জাকারিয়া চৌধুরী, ফোবানা হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারি আবির আলমগীর, চীফ কো-অর্ডিনেটর জাহির মাহমুদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জন ফাহিম, রেজিস্ট্রশন কমিটির চেয়ারম্যান পলাশ পিপলু, কালচারাল চেয়ারম্যান কান্তা আলমগীর সহ হোস্ট সংগঠন ‘ড্রামা সার্কল’ এর সদস্যবৃন্দ। 

এ সময় ফরিদা ইয়াসমিনকে ড্রামা সার্কলের পক্ষ থেকে ফোবানাতে বিশেষ অতিথি হিসেবে আসার জন্যে আমন্ত্রণ জানানো হয়। 

আমন্ত্রণের জবাবে ফরিদা ইয়াসমিন বলেন, প্রবাস প্রজন্মে বাংলা ভাষা ও সংস্কৃতি বিকাশে যে কোন কর্মকাণ্ডে আমার সহযোগিতা ও সম্পৃক্ততা সব সময় থাকবে। 

যুক্তরাষ্ট্র ও কানাডায় বাংলাদেশি সংগঠনসমূহের সাথে যোগাযোগের সর্বশেষ অবস্থা নিয়েও খোলামেলা আলোচনা করা হয়। 

উল্লেখ্য, এবারের ফোবানায় প্রবাস প্রজন্মের অংশগ্রহণে বেশ কটি ইভেন্ট ছাড়াও কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হবে। সেহরী পরিবেশনের মাধ্যমে সভা সমাপ্ত হয়। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV