Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকী পালিত (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 15 বার

প্রকাশিত: May 31, 2019 | 5:26 PM

https://www.facebook.com/USANewsNY/videos/2248080841942430/

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম শাহাদত বার্ষিকী পালন করেছে যুক্তরাষ্ট্র বিএনপি, অঙ্গ এবং সহযোগি সংগঠন। গতকাল বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে এ উপলক্ষে দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, সাবেক চীফ হুইপ জয়নাল আবেদিন ফারুক, কেন্দ্রীয় বিএনপি নেতা ও ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দিন আলম। উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ স¤্রাট, সাবেক সভাপতি ডা. মজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান ভূইয়া মিল্টন, সাবেক সহসভাপতি গিয়াস আহমেদ, সাবেক কোষাধ্যক্ষ জসিমউদ্দিন ভূইয়া, সাবেক যুগ্ম সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন আজম, সাবেক যুগ্ম সম্পাদক কামাল পাশা বাবুল, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ, মোশারফ সবুজ, পারভেজ সাজ্জাদ, মার্শাল মুরাদ, মুশফিকুল ফজল আনসারী, আতিকুল ইসলাম আহাদ প্রমুখ। বক্তব্যে সাদেক হোসেন খোকা বলেন, আমি এমন একজন মানুষের হাত ধরে রাজনীতিতে এসেছিলাম তার নাম মৌলানা আবদুল হামিদ খান ভাসানী। এর পর যে সৎ মানুষটার সার্নিধ্যে এসে রাজনীতি করেছি তার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এরকম এক মহান নেতার সাথে রাজনীতি করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করেছি, আর আজ সেই মহান নেতার শাহাদৎ বার্ষিকী। এ দিনে আমি এ মহান নেতার আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি বলেন, আমি বলব বাংলাদেশে আওয়ামী লীগ আর বেশি দিন ক্ষমতায় নেই। এভাবে তারা ক্ষমতা আটকে রাখতে পারবে না। জনগণ একদিন এ সরকারের বিরুদ্ধে সঠিক জবাব দেবে। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান ভূইয়া মিল্টনসহ বিএনপি নেতৃস্থানীয়রা। অনুষ্ঠান পরিচালনা করেন যুক্তরাষ্ট্র যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম।

সাদেক হোসেন খোকা বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। এই অপশাসন থেকে মুক্ত হতে প্রয়োজন ইস্পাত কঠিন ঐক্য। এখন বিভেদ বিভাজনের সময় নয়। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যদিয়ে এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে হবে।
সাদেক হোসেন খোকা বলেন, স্বাধীনতার মহান ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়া যে রাজনীতি ও আর্দশ আমাদের দিয়ে গেছেন, তা বিলীন হবার নয় । সংকট, ঘাত-প্রতিঘাত মোকাবিলা করেই আমাদের সামনে অগ্রসর হতে হবে।
তিনি বলেন, যারা ভাবছেন বিএনপি নিঃশেষ হয়ে গেছে, তারা বোকার র্স্বগে বাস করছে। দেশের মাটি ও মানুষের সঙ্গে যে রাজনীতি একাকার হয়ে মিশে আছে তা নিঃশেষ হতে পারে না।

বীর এই মুক্তিযোদ্ধা বলেন, মজলুম জননেতা মওলানা ভাসানীর নেতৃত্বে যৌবনে রাজনীতির হাতেখড়ি, শহীদ জিয়ার ঘোষণায় উদ্বীপ্ত হয়ে মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গনতান্ত্রিক আন্দোলন ও দেশ গঠনে ভূমিকা রাখা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পথচলা আমার জীবনে পূর্নতা এনে দিয়েছে। আমি হতাশাবাদীদের অন্তভূক্ত নই। শারীরিক এই অসুস্থতার মধ্যেও আমি বিশ্বাস করি গনতন্ত্র পুন:উদ্ধারের এই সংগ্রামে আমরা বিজয়ী হবো।
বিপুল সংখক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে এতে মোনাজাত পরিচালানা করেন মাওলানা আনসারুল করিম।

এদিকে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটসে সর্বস্তরের মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জ্যাকসন হাইটস এলাকাবাসীর ব্যানারে খাবার বাড়ী রেস্টুরেন্টের সামনে এ ইফতার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজক কমিটির আহবায়ক ছিলেন দেওয়ান মনির। সদস্য সচিব ছিলেন আবুল কাশেম। ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিথ ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সহসভাপতি গিয়াস আহমেদ, সাবেক সহসভাপতি শরাফত হোসেন বাবু, সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান ভূইয়া মিল্টন, সাবেক সহসভাতি প্রফেসর দেলোয়ার হোসেন, সাবেক সহসভাপতি শরাফত হোসেন বাবু, সাবেক কোষাধ্যক্ষ জসিমউদ্দিন ভূইয়া, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ, শাহাদত হোসেন রাজু প্রমুখ।
ইফতার বিতরণের তত্ত্বাবধানকারী মিজানুর রহমান ভূইয়া মিল্টন বলেন, আমাদের আহবানে বিএনপি নেতৃবৃন্দসহ জ্যাকসন হাইটস এলাকাবাসী এ আয়োজনে সাড়া দিয়েছেন। এলাকাবাসীর এ সাড়ায় আমরা অভিভূত। আমরা সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করছি।
অন্যতম আয়োজক জসিমউদ্দিন ভূইয়া বলেন, আমাদের এ আয়োজনের মূল লক্ষ্য হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করা। এ আয়োজনে জ্যাকসন হাইটস এলাকাবাসীর স্বতস্ফুর্ত অংশ গ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV