Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

ভার্জিনিয়ায় সরকারি ভবনে বন্দুকধারীর হামলায় ১২ জন নিহত, চার জন আহত

অনলাইন ডেস্ক পঠিত: 38 বার

প্রকাশিত: June 1, 2019 | 4:38 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ওয়াশিংটন : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে শুক্রবার একটি সরকারি ভবন প্রাঙ্গণে পৌরসভার এক কর্মী নির্বিচারে গুলি চালিয়েছে। এতে ১২ জন নিহত ও অন্তত আরো চার জন আহত হয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে গুলি বিনিময়ে হামলাকারীও নিহত হয়। ভার্জিনিয়া বিচ পুলিশ প্রধান জেমস সার্ভেরা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ঘটনাস্থলকে যুদ্ধক্ষেত্র বলা যেতে পারে।’তিনি আরো বলেন, স্থানীয় সময় বিকেল চারটার পর এই ঘটনা ঘটে।বন্দুকধারী ভার্জিনিয়া বিচ মিউনিসিপাল কমপ্লেক্সের একটি ভবনে ঢুকেই নির্বিচারে গুলি চালাতে থাকে।

একজন তার গাড়ির বাইরে নিহত হন। অন্যান্যদের লাশ ভবনের তিনটি পৃথক তলায় পড়ে থাকতে দেখা যায়।পুলিশ জানায়, এই ঘটনায় ১২ জন নিহত ও চার জন আহত হয়েছে।এর আগে এই হামলায় ১১ জন নিহত ও ছয় জন আহত হওয়ার কথা বলা হয়েছিল।সার্ভেরা বলেন, হামলাকারী .৪৫ ক্যালিবার হ্যান্ডগান দিয়ে হামলা চালায়। গুলি ফুরিয়ে গেলে সে একাধিকবার বন্দুকে গুলি লোড করে।

সার্ভেরা বলেন, ‘বন্দুকের আওয়াজের জন্য চার নিরাপত্তা কর্মকর্তা হামলাকারী কোন তলায় অবস্থান করছে তা সনাক্ত করেন। তারা অবিলম্বে হামলাকারীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। তিনি আরো বলেন, আমি আপনাদের বলতে পারি যে উভয়পক্ষের মধ্যে দীর্ঘ বন্দুকযুদ্ধ হয়।কর্তৃপক্ষ হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি। তারা এই হামলার কারণ সম্পর্কেও কিছু জানায়নি।জানা যায় যে, হামলাকারী জনসেবা বিভাগে দীর্ঘদিন ধরে কাজ করছিল। আহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন। শুক্রবার রাতে আহতদের সবার অস্ত্রোপচার করা হয়।


বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV