নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে ‘নয়ন-আলী প্যানেল’র ইফতার-মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে ‘নয়ন-আলী প্যানেল’র ইফতার-মাহফিল ১ জুন জ্যামাইকায় একটি পার্টি হলে অনুষ্ঠিত হয়। প্রবাসীদের কল্যাণে একযোগে কাজের সংকল্প ব্যক্ত করলো ‘নয়ন-আলী প্যানেল’র প্রার্থী ও সমর্থকরা। সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলীর সঞ্চালনায় সভাপতি প্রার্থী কাজী নয়ন বলেন, সকলে ঐক্যবদ্ধ থাকতে পারলে কেউই ঠেকিয়ে রাখতে পারবে না। এমনকি মূলধারার সমস্ত অধিকার আদায়ের পথও সহজ হবে। সামনের বছর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে সকল বাংলাদেশিকে অভিবাসীদের পরীক্ষিত বন্ধুদের বিজয় করতে একযোগে কাজের উদাত্ত আহবান জানান তিনি। এ সময় আরও বক্তব্য দেন এই প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আবু নাসের, উপদেষ্টা আলী ইমাম এবং কাজী আজহারুল হক মিলন, গত নির্বাচনে নিউইয়র্ক সিটি কাউন্সিলের মেম্বার প্রার্থী তৈয়বুর রহমান হারুন প্রমুখ। সকলেই কমিউনিটির কল্যাণের স্বার্থে ‘নয়ন-আলী প্যানেল’কে জয়যুক্ত করার আহবান জানান।ইফতার মাহফিলে প্যানেলের প্রার্থীগণের মধ্যে আরো ছিলেন আব্দুর রহিম হাওলাদার, ডিউক খান, হাসান জিলানী, আহসান হাবিব, মনিকা রায় প্রমুখ।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’