ওয়াশিংটন ডিসিতে ২০২১ সালের ৩৫তম ফোবানা সম্মেলন নিয়ে মতবিনিময়
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ৩৫তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২১ সালের সেপ্টেম্বরে। এ উপলক্ষ্যে ১ জুন ভার্জিনিয়ার অ্যাশবার্ন শহরে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আমেরিকা বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অংশ নেন জি আই রাসেল, দস্তগীর জাহাঙ্গীর, মোস্তাফিজুর রহমান, রেজা মুগনী, তোফাজ্জাল হোসেন তপন, দেওয়ান আরশাদ আলী বিজয়, মুনির হুসাইন, কামরুল ইসলাম কামাল, শিব্বীর আহমেদ, হানিফ মোহাম্মদ, আনোয়ার হোসাইন, আকতার হোসাইন, বুলবুল ইসলাম, ফারহানা আকতার, রওশন আরা বেগম, মোশারফ চৌধুরী, আলেয়া হোসাইন, জেবা বাণু, সায়মা হোসাইন প্রমুখ। মতবিনিময় সভায় আগামী ২০২১ সালের সেপ্টেম্বর মাসের ৩, ৪ ও ৫ তারিখে ওয়াশিংটনে ৩৫তম ফোবানা সম্মেলন আয়োজনের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফোবানার এই আয়োজনকে সামনে রেখে আগামী ২৭ জুন আবারো ফোবানা সম্মেলন আয়োজন নিয়ে মতবিনিময় সভা আহ্বান করা হয়।
৩৫তম ফোবানা সম্মেলনের বাজেট পাঁচশত থেকে সাড়ে সাতশত হাজার ডলারের বাজেট মাথায় নিয়ে কাজে নেমেছেন বলে জানান আমেরিকা বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি জি আই রাসেল।
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন








