Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

ঈদের তারিখ নিয়ে বিতর্কের শেষ কোথায়? যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর মঙ্গলবার অথবা বুধবার : নিউইয়র্কে ঈদ জামাত সময় সূচি

অনলাইন ডেস্ক পঠিত: 132 বার

প্রকাশিত: June 3, 2019 | 1:24 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহা। দীর্ঘ এক মাস সিয়াম সাধানা শেষে ধর্মপ্রাণ মুসলমানগণ উদযাপন করে বিশেষ আনন্দের উৎসব পবিত্র ঈদুল ফিতর। বিশ্বজুড়ে মুসলানরা আগ্রহভরে ক্ষণ গণনা করেন ঈদের দিনটির জন্য। মহা খুশির এ দিনটিতে তারা মজার মজার খাবার খাবেন। পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করবেন। কিন্তু ঈদের তারিখ নিয়ে প্রায়ই দেখা দেয় বিতর্ক। এক দিন আগে-পরে ঈদ উদযাপন করতে দেখা যায় অনেককেই। অন্যান্য বছরের মতো এবারও মুসলানরা একই দিনে ঈদ উদযাপনে ঐক্যবদ্ধ হতে পারছেন না বলে জানা গেছে।
সূত্র মতে, বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা ভিন্ন ভিন্ন দিনে ঈদ উদযাপন করবেন। কেবল বিভিন্ন দেশই নয়, বিভিন্ন সম্প্রদায় এবং বিভিন্ন পরিবারের মধ্যেও ঈদের তারিখ নিয়ে রয়েছে বিভক্তি। এমনকি মসজিদের ভেতরেও এ নিয়ে অপ্রীতিকর ঘটনার অবতারনা হয়েছে বলে জানা গেছে। একটি প্রধান ধর্মীয় উৎসবের আনন্দ এ ধরনের বিতর্কের কারণে ফিকে হয়ে যায়। কেননা মুসলমানরা একটি নির্দিষ্ট তারিখে ঈদ উদযাপনে একমত হতে পারছেন না।
অনেকের মতে, মুসলমানদের কোনো কেন্দ্রীয় ধর্মীয় কর্তৃপক্ষ নেই বলে এমনটি ঘটছে। জানা যায়, মুসলিম দেশগুলোতে ঈদের তারিখ সরকার, আদালত বা সংশি¬ষ্ট সংস্থা দ্বারা নির্ধারিত হয়। অন্যদিকে অমুসলিম দেশগুলোতে এ সিদ্ধান্ত পৃথক পৃথক মসজিদ দ্বারা গৃহীত হয়। মুসলমানরা ‘চন্দ্র ক্যালেন্ডার’ ব্যবহার করে এবং একটি নতুন চাঁদের সঙ্গে নতুন মাস নির্ধারণের সম্পর্ক রয়েছে। কিন্তু এভাবে দিন-তারিখ নির্ধারণ করা খুব সহজ কাজ নয়।
বিতর্কের আরেকটি ক্ষেত্র হলো- ইসলামের পুরনো নাকি আধুনিক ব্যাখ্যা গ্রহণ করা হবে তা নিয়ে। অনেক স্কলার বিশ্বাস করেন, নতুন চাঁদ জন্মের সঙ্গে নতুন মাস শুরু হয় না, বরং যখন খোলা চোখে ‘ক্রিসেন্ট’ বা একটি অর্ধচন্দ্র দেখা যায় তখনই একটি নতুন মাসের জন্ম হয়। যে রাতে চাঁদ দৃশ্যমান হওয়ার আশা করা হচ্ছে, আবহাওয়া কমিটি এবং সাধারণ মানুষ আকাশের দিকে সে সময় সতর্ক দৃষ্টি রাখবেন। কিন্তু এভাবে ‘চ›ন্দ্র দর্শন’ এ নির্ভরতা মানে- একটি মেঘলা রাতের মতো সাধারণ ঘটনাও ঈদের তারিখ একদিন পিছিয়ে দিতে পারে।
কুরআনের আক্ষরিক পড়াশোনা দ্বারা কম অনুপ্রানিতরা মনে করেন, মুসলমানদের আধুনিক বিজ্ঞান ব্যবহার করা উচিত। এ বিষয়ে মুসলিম স্কলারদের দুটি সংগঠন ‘দ্য ফিকাহ কাউন্সিল অব নর্থ আমেরিকা’ এবং ‘ইউরোপীয়ান কাউন্সিল ফর ফতোয়া অ্যান্ড রিসার্চ’ এর বক্তব্য- এক্ষেত্রে জ্যোতির্বিদ্যা হলো গ্রহণযোগ্য পদ্ধতি, যার দ্বারা তারিখগুলো অগ্রিম অনেক আগে থেকেই জানা যাবে। তারা একটি ‘সর্বজনীন ইসলামী ক্যালেন্ডার’ তৈরি করার চেষ্টা চালিয়েছেন। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। (দ্য ইকোনমিস্ট অবলম্বনে)

যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল ফিতর মঙ্গলবার অথবা বুধবার উদযাপিত হবে : নিউইয়র্কে ঈদের জামাত
মাহে রমজানের শেষ দিনে পশ্চিমাকাশে শাওয়ালের চাঁদ দেখা সাপেক্ষে যুক্তরাষ্ট্রে আগামী ৪ জুন মঙ্গলবার অথবা ৫ জুন বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। গত ৬ মে থেকে শুরু হয়েছিল পবিত্র রমজান। যুক্তরাষ্ট্রেও প্রায় তিন হাজার মসজিদ ছাড়াও খোলা মাঠ, কমিউনিটি সেন্টারে এবং বিলাসবহুল হোটেলের বলরুমে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। নিউইয়র্কে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় কুইন্সে জ্যামাইকা মুসলিম সেন্টারের আয়োজনে। এর পরের বৃহৎ জামাতগুলো অনুষ্ঠিত হয় ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদ, নর্থ ব্রঙ্কস জামে মসজিদ, জ্যাকসন হাইটসে নিউইয়র্ক ঈদ গাঁহ, ওজোন পার্কে মসজিদ আল আমান, এস্টোরিয়ায় আল আমিন মসজিদ, আরাফা ইসলামিক সেন্টার, ব্রুকলীনে বাংলাদেশ মুসলিম সেন্টার, বায়তুল জান্নাহ মসজিদ এবং এলমহার্স্টের বিভিন্ন মসজিদের উদ্যোগে ব্যবস্থাপনায়। নিউইয়র্কের আবহাওয়া ভালো থাকলে মসজিদের উদ্যোগে স্থানীয় খেলার মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
জ্যামাইকা মুসলিম সেন্টার (৮৫-৩৭, ১৬৮ ষ্ট্রীট, জ্যামাইকা)ঃ এবার চাঁদ দেখা সাপেক্ষে ঈদের জামাত ৪ জুন মঙ্গলবার সকাল ৯টায় জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে খোলা আকাশের নিচে টমাস এডিসন হাইস্কুল পার্কে (১৬৮ এবং ৮৪ এভিনিউ, জ্যামাইকা, নিউইয়র্ক ১১৪৩২) জামাত অনুষ্ঠিত হবে। জামাতের স্থানে পার্কিং এর বিশেষ ব্যবস্থা রয়েছে। মুসলি¬দের জায়নামাজ সাথে নিয়ে আসার জন্য জেএমসি কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছেন। প্রতিকূল আবহাওয়ায় জ্যামাইকা মুসলিম সেন্টারের মূল ভবনে পরপর তিনটি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে ৮:০০ মিনিট, ৯:০০ মিনিট ও ১০:০০ মিনিটে
আরাফা ইসলামিক সেন্টার (১৮১-১৪ হিলসাইড এভিন্যু, জ্যামাইকা, নিউইয়র্ক-১১৪৩২)ঃ মসজিদ আল আরাফার উদ্যোগে চাঁদ দেখা সাপেক্ষে ৪ জুন মঙ্গলবার অথবা ৫ জুন বুধবার, আইএস-২৩৮ (৮৮-১৫, ১৮২ স্ট্রীট, জ্যামাইকা, এফ ট্রেনের লাস্ট স্টপ, ১৭৯ স্ট্রিট স্টেশন এর পার্শ্বে), সুজান বি এন্থনী স্কুল খেলার মাঠে বিশাল ঈদ জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলে মসজিদে ৩টি জামাত যথাক্রমে সকাল ৭টা, ৮টা এবং ৯টায় অনুষ্ঠিত হবে। মুসলি¬দের জায়নামাজ সঙ্গে আনার অনুরোধ জানানো হয়েছে। মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা এবং ছোট ছেলেমেয়েদের জন্য উপহার সামগ্রী ও সকলের জন্য আপ্যায়নের ব্যবস্থা রয়েছে।
দারুস সালাম মসজিদ (১৪৮-১৬, ৮৭ রোড, জ্যামাইকা, নিউইয়র্ক-১১৪৩৫)ঃ চাঁদ দেখা সাপেক্ষে ৪ জুন মঙ্গলবার অথবা ৫ জুন বুধবার, জামাইকা দারুস সালাম মসজিদের নবনির্মিত ভবনে ঈদের ৪টি জামাত যথাক্রমে সকাল ৭:৩০, ৮:৩০, ৯:৩০ ও ১০:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। প্রথম জামাত ছাড়া প্রত্যেক জামাতে মহিলাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। ফোনঃ ৭১৮-৫৫৮-৬১১১।
মসজিদ মিশন সেন্টার (৮৭-২৬, ১৭৫ স্ট্রিট, জামাইকা-১১৪৩২)ঃ চাঁদ দেখা সাপেক্ষে ৪ জুন মঙ্গলবার অথবা ৫ জুন বুধবার পবিত্র ঈদুল ফিতরের ৪টি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকালঃ ৭:০০টা, ৮:০০টা, ৯:০০টা এবং ১০:৩০ টায়।
রিয়াজুল জান্নাহ ইসলামিক সেন্টার (১০৬-৩৮ ১৫৬ স্ট্রিট, জ্যামাইকা, নিউইয়র্ক-১১৪৩৩): চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদুল ফিতরের নামাজ ৪ জুন মঙ্গলবার, সাউথ জ্যামাইকায় পিএস-৪৮ স্কুল মাঠে (১০৮ এভিনিউ বিটুইন ১৫৬ এন্ড ১৫৭ স্ট্রিট) ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮:৩০ মিনিটে। পুরুষ গেইট নং-১। মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে (মহিলা গেইট নং-২)।
আমেরিকান মুসলিম সেন্টার: আমেরিকান মুসলিম সেন্টারের (৮৯-১৪ ১৫০ স্ট্রিট, জ্যামাইকা, নিউইয়র্ক-১১৪৩৫) পবিত্র ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৭টা, ৯টা ও ১১টায়।
ইষ্ট এলমহার্ষ্ট জামে মসজিদ এন্ড মুসলিম সেন্টার (৯৫-০১ ২৪ এভিনিউ, ইষ্ট এলমহার্ষ্ট, নিউইয়র্ক ১১৩৬৯)ঃ চাঁদ দেখা সাপেক্ষে ৪ জুন, মঙ্গলবার অথবা ৫ জুন, বুধবার ইষ্ট এলমহার্ষ্ট জামে মসজিদ এন্ড মুসলিম সেন্টার এর উদ্যোগে সকাল ৯টায় পিএস ১২৭ স্কুল পে¬-গ্রাউন্ডে (৯৮-০১ ২৫ এভিনিউ, ইষ্ট এলমাহর্ষ্ট) অনুষ্ঠিত হবে। মহিলাদের জন্য ব্যবস্থা থাকবে এবং মসজিদে হলে দ্বিতীয় জামাতে মহিলাদের জন্য ব্যবস্থা থাকবে।
নিউইয়র্ক ঈদগাহ (জ্যাকসন হাইটস)ঃ চাঁদ দেখা সাপেক্ষে ৪ জুন মঙ্গলবার, নিউইয়র্ক ঈদগাহের উদ্যোগে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প¬াজায় ঈদুল ফিতরের ৫টি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৭:০০টা, ৮:০০টা, ৯:০০টা, ১০:০০টা এবং ১১:০০টায়। মুসলি¬দের উজু করে জায়নামাজ সঙ্গে আনার অনুরোধ জানান হয়েছে।
দারুল হিকমাহ নিউইয়র্ক: চাঁদ দেখা সাপেক্ষে ৪ জুন বা ৫ জুন ঈদুল ফিতর অনুষ্ঠিত হলে জ্যামাইকার দারুল হিকমাহ নিউইয়র্ক (১১১-০৮ ফার্মার্স বুলেভার্ড, কুইন্স, নিউইয়র্ক ১১৪১২) এ সকাল ৯টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
হাইটস ইসলামিক সেন্টারঃ জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে ৪ জুন মঙ্গলবার বা ৫ জুন বুধবার সকাল ৯টায় ৭৩ স্ট্রিট এবং রুজভেল্ট এভিনিউতে। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায় মসজিদের ভিতরে। আর আবহাওয়া খারাপ থাকলে মসজিদের ভেতরেই তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
এস্টোরিয়া ইসলামিক সেন্টারঃ চাঁদ দেখা সাপেক্ষে এস্টোরিয়া ইসলামিক সেন্টার এর উদ্যোগে ৪ জুন মঙ্গলবার অথবা ৫ জুন বুধবার ঈদের ১টি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮:৩০টায় ৩১ স্ট্রিট, ডিটমার্স বুলেভার্ড ও ২১ এভিনিউর মধ্যে।
আল আমিন জামে মসজিদ (এস্টোরিয়া)ঃ এস্টোরিয়া আল আমিন জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের জামাত ৩৬ স্ট্রিট ও ৩৭ এভিনিউর মাঝে মসজিদের সামনে খোলা মাঠে সকাল ৮:৩০ এ অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে মসজিদের ভেতর সকাল ৮টা, ৯টা ও ১০টায় তিনটি জামাত অনুষ্ঠিত হবে। তৃতীয় জামাতে মহিলাদের জন্য ব্যবস্থা থাকবে।
বাংলাবাজার জামে মসজিদ : চাঁদ দেখা সাপেক্ষে ৪ জুন মঙ্গলবার অথবা ৫ জুন বুধবার ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় মসজিদের নিকটবর্তী খোলা মাঠে জামায়াত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে মসজিদের ভেতর সকাল সাড়ে ৮টায় ও সাড়ে ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে।
পার্কচেস্টার জামে মসজিদঃ চাঁদ দেখা সাপেক্ষে ৪ জুন মঙ্গলবার অথবা ৫ জুন বুধবার পার্কচেস্টার জামে মসজিদে সকাল ৮ টায়, সকাল ৯ টায় ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাতে মহিলাদের নামাজ আদায় করার ব্যবস্থা রয়েছে।
নর্থ ব্রঙ্কস জামে মসজিদের উদ্যোগে সকাল সাড়ে ৯ টায় ব্রঙ্কসের ওভাল পার্কে বিশাল ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে।
ওজনপার্ক ফুলতলী জামে মসজিদঃ চাঁদ দেখা সাপেক্ষে ৪ জুন মঙ্গলবার অথবা ৫ জুন বুধবার ওজনপার্ক ফুলতলী জামে মসজিদের উদ্যোগে ১টি জামাত অনুষ্ঠিত হবে পিএস-৬৪ স্কুলের এর সম্মুখে খোলা আকাশে সকাল ৮টা ৩০ মিনিটে।
বায়তুল জান্নাহ মসজিদ (৫৬৯ ম্যাকডোনাল্ড এভিনিউ, ব্রুকলিন, নিউইয়র্ক-১১২১৮)ঃ চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর ৪ জুন মঙ্গলবার অনুষ্ঠিত হলে বায়তুল জান্নাহ জামে মসজিদ সংলগ্ন ম্যাকডোনাল্ড এভিনিউ এর উপর এভিনিউ সি এবং চার্চ এভিনিউ এর মাঝে উন্মুক্ত রাস্তায় পবিত্র ঈদুল ফিতর নামাজের বিশাল জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮:৩০ মিনিটে। প্রতিকূল আবহাওয়ায় মসজিদে চারটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে ৬:৩০, দ্বিতীয় জামাত ৬:৪৫, তৃতীয় জামাত সাড়ে ৭:৩০ টা এবং চতুর্থ ও শেষ জামাত ৮:১৫ মিনিটে। ৫ জুন ঈদ হলেও একই স্থানে একই সময়ে জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া, ইষ্ট এলমহার্স্ট জামে মসজিদ এন্ড মুসলিম সেন্টারের উদ্যোগে স্থানীয় পিএস ১২৭ স্কুলের প্লে গ্রাউন্ডে, কুইন্সের জ্যামাইকার বাংলাদেশ মিশন (হাজী ক্যাম্প) মসজিদ, দারুস সালাম মসজিদ, হিলসাইড ইসলামিক সেন্টার, ফুলতলী ইসলামিক সেন্টার এন্ড মসজিদ, জ্যাকসন হাইটসের জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার, মসজিদ আবু হুরায়রা, মোহাম্মদী সেন্টার, ওজনপার্কের আল আমান জামে মসজিদ, দারুস সুন্নাহ মসজিদ, আল ফোরকান মসজিদ, ব্রুকলীনের বাংলাদেশ মসুলিম সেন্টার, বায়তুল জান্নাত জামে মসজিদ, ম্যানহাটানের মদিনা মসজিদ, আসসাফা মসজিদ, আমেরিকান মুসলিম সেন্টার, এস্টোরিয়ার আল আমীন মসজিদ, গাউছিয়া মসজিদ, ব্রঙ্কসের পার্কচেস্টার ইসলামিক সেন্টার, ব্রঙ্কস মুসলিম সেন্টার প্রভৃতি মসজিদের উদ্যোগে খোলা মাঠে বা মসজিদ ভবণে ঈদুল ফিতরের একাধিক জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া নিউইয়র্কে আরো বেশ কটি ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV