কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী পররাষ্ট্র সচিব- মাসুদ বিন মোমেন নাকি রাবাব ফাতিমা?
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী পররাষ্ট্র সচিব- মাসুদ বিন মোমেন নাকি রাবাব ফাতিমা? সচিব হওয়ার দৌড়ে আরো অনেকে থাকলেও এখন এ দু’জন এগিয়ে। কূটনৈতিক সূত্র তা-ই বলছে। এ-ও বলা হচ্ছে ঈদের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সে মতে, ফাইল প্রস্তুতি এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। প্রশাসনিক আদেশসহ পুরো প্রক্রিয়া শেষ হতে হয়ত কিছুটা সময় লাগবে। সূত্র মতে, সচিব হওয়ার দৌড়ে এগিয়ে থাকা রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন নিউইয়র্কস্থ জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসাবে রয়েছেন ২০১৫ সালের নভেম্বর থেকে। তার আগে তিনি জাপানে এবং তারও আগে তিনি ইতালীতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।
৫ম বিসিএস এর মাধ্যমে পেশাদার কূটনীতিক হিসেবে চাকরিজীবন শুরু করা মাসুদ বিন মোমেন তার দীর্ঘ ক্যারিয়ারে নিউইয়র্ক, ইসলামাবাদ, সার্ক সেক্রেটারিয়েট এবং পররাষ্ট্র সচিবের দপ্তরের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে সচিব পদ মর্যাদায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী ওই কর্মকর্তার বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলায়। এদিকে ৬ষ্ঠ বিসিএসএর মাধ্যমে চাকরি জীবন শুরু করা মিজ রাবাব ফাতিমা বর্তমানে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দাায়িত্ব পালন করছেন। তার আগে দীর্ঘ সময় তিনি (লিয়েনে) আইওএম এবং কমনওয়েলথ সেক্রেটারিয়েটে কাজ করেছেন। অতিরিক্ত সচিব পদমর্যাদার পেশাদার ওই নারী কূটনীতিক নিউইয়র্ক, কলকাতাসহ বিভিন্ন দেশে কূটনৈতিক অ্যাসাইনমেন্ট করেছেন। তারও পৈতৃক নিবাস ব্রাক্ষণবাড়িয়া জেলায়। মানবজমিন
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’