Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে মঙ্গলবার : নিউইয়র্কে ঈদ জামাত

অনলাইন ডেস্ক পঠিত: 174 বার

প্রকাশিত: June 3, 2019 | 3:26 PM

সাখাওয়াত হোসেন সেলিম, ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে আগামীকাল ৪ জুন মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। দীর্ঘ এক মাস সিয়াম সাধানা শেষে ধর্মপ্রাণ মুসলমানগণ উদযাপন করবে প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। গত ৬ মে থেকে শুরু হয়েছিল পবিত্র রমজান। যুক্তরাষ্ট্রে প্রায় তিন হাজার মসজিদ ছাড়াও খোলা মাঠ, কমিউনিটি সেন্টারে এবং বিলাসবহুল হোটেলের বলরুমে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। নিউইয়র্কে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় কুইন্সে জ্যামাইকা মুসলিম সেন্টারের আয়োজনে। এর পরের বৃহৎ জামাতগুলো অনুষ্ঠিত হয় ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদ, নর্থ ব্রঙ্কস জামে মসজিদ, জ্যাকসন হাইটসে নিউইয়র্ক ঈদ গাঁহ, ওজোন পার্কে মসজিদ আল আমান, এস্টোরিয়ায় আল আমিন মসজিদ, আরাফা ইসলামিক সেন্টার, ব্রুকলীনে বাংলাদেশ মুসলিম সেন্টার, বায়তুল জান্নাহ মসজিদ এবং এলমহার্স্টের বিভিন্ন মসজিদের উদ্যোগে ব্যবস্থাপনায়। নিউইয়র্কের আবহাওয়া ভালো থাকলে মসজিদের উদ্যোগে স্থানীয় খেলার মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
জ্যামাইকা মুসলিম সেন্টার (৮৫-৩৭, ১৬৮ ষ্ট্রীট, জ্যামাইকা)ঃ এবার ঈদের জামাত মঙ্গলবার সকাল ৯টায় জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে খোলা আকাশের নিচে টমাস এডিসন হাইস্কুল পার্কে (১৬৮ এবং ৮৪ এভিনিউ, জ্যামাইকা, নিউইয়র্ক ১১৪৩২) অনুষ্ঠিত হবে। জামাতের স্থানে পার্কিং এর বিশেষ ব্যবস্থা রয়েছে। মুসল্লি¬দের জায়নামাজ সাথে নিয়ে আসার জন্য জেএমসি কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছেন। প্রতিকূল আবহাওয়ায় জ্যামাইকা মুসলিম সেন্টারের মূল ভবনে পরপর তিনটি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে ৮:০০ মিনিট, ৯:০০ মিনিট ও ১০:০০ মিনিটে।
বাংলাবাজার জামে মসজিদ : ৪ জুন মঙ্গলবার ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় মসজিদের নিকটবর্তী খোলা মাঠে (পিএস ১০৬) পবিত্র ঈদুল ফিতর

নামাজের বিশাল জামায়াত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে মসজিদের ভেতর সকাল সাড়ে ৮টায় ও সাড়ে ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে।
পার্কচেস্টার জামে মসজিদঃ ৪ জুন মঙ্গলবার পার্কচেস্টার জামে মসজিদে সকাল ৮ টায়, সকাল ৯ টায় ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাতে মহিলাদের নামাজ আদায় করার ব্যবস্থা রয়েছে।
নর্থ ব্রঙ্কস জামে মসজিদের উদ্যোগে সকাল সাড়ে ৯ টায় ব্রঙ্কসের ওভাল পার্কে বিশাল ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে।
আরাফা ইসলামিক সেন্টার (১৮১-১৪ হিলসাইড এভিনিউ, জ্যামাইকা, নিউইয়র্ক-১১৪৩২)ঃ মসজিদ আল আরাফার উদ্যোগে মঙ্গলবার আইএস-২৩৮ (৮৮-১৫, ১৮২ স্ট্রীট, জ্যামাইকা, এফ ট্রেনের লাস্ট স্টপ, ১৭৯ স্ট্রিট স্টেশন এর পার্শ্বে), সুজান বি এন্থনী স্কুল খেলার মাঠে বিশাল ঈদ জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলে মসজিদে ৩টি জামাত যথাক্রমে সকাল ৭টা, ৮টা এবং ৯টায় অনুষ্ঠিত হবে। মুসলি¬দের জায়নামাজ সঙ্গে আনার অনুরোধ জানানো হয়েছে। মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা এবং ছোট ছেলে-মেয়েদের জন্য উপহার সামগ্রী ও সকলের জন্য আপ্যায়নের ব্যবস্থা রয়েছে।
দারুস সালাম মসজিদ (১৪৮-১৬, ৮৭ রোড, জ্যামাইকা, নিউইয়র্ক-১১৪৩৫)ঃ মঙ্গলবার জামাইকা দারুস সালাম মসজিদের নবনির্মিত ভবনে ঈদের ৪টি জামাত যথাক্রমে সকাল ৭:৩০, ৮:৩০, ৯:৩০ ও ১০:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। প্রথম জামাত ছাড়া প্রত্যেক জামাতে মহিলাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। ফোনঃ ৭১৮-৫৫৮-৬১১১।
মসজিদ মিশন সেন্টার (৮৭-২৬, ১৭৫ স্ট্রিট, জামাইকা-১১৪৩২)ঃ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতরের ৪টি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকালঃ ৭:০০টা, ৮:০০টা, ৯:০০টা এবং ১০:৩০ টায়।
রিয়াজুল জান্নাহ ইসলামিক সেন্টার (১০৬-৩৮ ১৫৬ স্ট্রিট, জ্যামাইকা, নিউইয়র্ক-১১৪৩৩): মঙ্গলবার সাউথ জ্যামাইকায় পিএস-৪৮ স্কুল মাঠে (১০৮ এভিনিউ বিটুইন ১৫৬ এন্ড ১৫৭ স্ট্রিট) ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮:৩০ মিনিটে। পুরুষ গেইট নং-১। মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে (মহিলা গেইট নং-২)।
আমেরিকান মুসলিম সেন্টার: আমেরিকান মুসলিম সেন্টারের (৮৯-১৪ ১৫০ স্ট্রিট, জ্যামাইকা, নিউইয়র্ক-১১৪৩৫) পবিত্র ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৭টা, ৯টা ও ১১টায়।
ইষ্ট এলমহার্ষ্ট জামে মসজিদ এন্ড মুসলিম সেন্টার (৯৫-০১ ২৪ এভিনিউ, ইষ্ট এলমহার্ষ্ট, নিউইয়র্ক ১১৩৬৯)ঃ মঙ্গলবার ইষ্ট এলমহার্ষ্ট জামে মসজিদ এন্ড মুসলিম সেন্টার এর উদ্যোগে সকাল ৯টায় পিএস ১২৭ স্কুল পে¬-গ্রাউন্ডে (৯৮-০১ ২৫ এভিনিউ, ইষ্ট এলমাহর্ষ্ট) অনুষ্ঠিত হবে। মহিলাদের জন্য ব্যবস্থা থাকবে এবং মসজিদে হলে দ্বিতীয় জামাতে মহিলাদের জন্য ব্যবস্থা থাকবে।
নিউইয়র্ক ঈদগাহ (জ্যাকসন হাইটস)ঃ মঙ্গলবার নিউইয়র্ক ঈদগাহের উদ্যোগে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প¬াজায় ঈদুল ফিতরের ৫টি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৭:০০টা, ৮:০০টা, ৯:০০টা, ১০:০০টা এবং ১১:০০টায়। মুসলি¬দের উজু করে জায়নামাজ সঙ্গে আনার অনুরোধ জানান হয়েছে।
দারুল হিকমাহ নিউইয়র্ক: জ্যামাইকার দারুল হিকমাহ নিউইয়র্ক (১১১-০৮ ফার্মার্স বুলেভার্ড, কুইন্স, নিউইয়র্ক ১১৪১২) এ সকাল ৯টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারঃ জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে ৪ জুন মঙ্গলবার সকাল ৯টায় ৭৩ স্ট্রিট এবং রুজভেল্ট এভিনিউতে। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায় মসজিদের ভিতরে। আর আবহাওয়া খারাপ থাকলে মসজিদের ভেতরেই তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
এস্টোরিয়া ইসলামিক সেন্টারঃ চাঁদ দেখা সাপেক্ষে এস্টোরিয়া ইসলামিক সেন্টার এর উদ্যোগে ৪ জুন মঙ্গলবার অথবা ৫ জুন বুধবার ঈদের ১টি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮:৩০টায় ৩১ স্ট্রিট, ডিটমার্স বুলেভার্ড ও ২১ এভিনিউর মধ্যে।
আল আমিন জামে মসজিদ (এস্টোরিয়া)ঃ এস্টোরিয়া আল আমিন জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের জামাত ৩৬ স্ট্রিট ও ৩৭ এভিনিউর মাঝে মসজিদের সামনে খোলা মাঠে সকাল ৮:৩০ এ অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে মসজিদের ভেতর সকাল ৮টা, ৯টা ও ১০টায় তিনটি জামাত অনুষ্ঠিত হবে। তৃতীয় জামাতে মহিলাদের জন্য ব্যবস্থা থাকবে।
ওজনপার্ক ফুলতলী জামে মসজিদঃ মঙ্গলবার ওজনপার্ক ফুলতলী জামে মসজিদের উদ্যোগে ১টি জামাত অনুষ্ঠিত হবে পিএস-৬৪ স্কুলের এর সম্মুখে খোলা আকাশে সকাল ৮টা ৩০ মিনিটে।
বায়তুল জান্নাহ মসজিদ (৫৬৯ ম্যাকডোনাল্ড এভিনিউ, ব্রুকলিন, নিউইয়র্ক-১১২১৮)ঃ মঙ্গলবার বায়তুল জান্নাহ জামে মসজিদ সংলগ্ন ম্যাকডোনাল্ড এভিনিউ এর উপর এভিনিউ সি এবং চার্চ এভিনিউ এর মাঝে উন্মুক্ত রাস্তায় পবিত্র ঈদুল ফিতর নামাজের বিশাল জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮:৩০ মিনিটে। প্রতিকূল আবহাওয়ায় মসজিদে চারটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে ৬:৩০, দ্বিতীয় জামাত ৬:৪৫, তৃতীয় জামাত সাড়ে ৭:৩০ টা এবং চতুর্থ ও শেষ জামাত ৮:১৫ মিনিটে। ৫ জুন ঈদ হলেও একই স্থানে একই সময়ে জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া, ইষ্ট এলমহার্স্ট জামে মসজিদ এন্ড মুসলিম সেন্টারের উদ্যোগে স্থানীয় পিএস ১২৭ স্কুলের প্লে গ্রাউন্ডে, কুইন্সের জ্যামাইকার বাংলাদেশ মিশন (হাজী ক্যাম্প) মসজিদ, দারুস সালাম মসজিদ, হিলসাইড ইসলামিক সেন্টার, ফুলতলী ইসলামিক সেন্টার এন্ড মসজিদ, জ্যাকসন হাইটসের জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার, মসজিদ আবু হুরায়রা, মোহাম্মদী সেন্টার, ওজনপার্কের আল আমান জামে মসজিদ, দারুস সুন্নাহ মসজিদ, আল ফোরকান মসজিদ, ব্রুকলীনের বাংলাদেশ মসুলিম সেন্টার, বায়তুল জান্নাত জামে মসজিদ, ম্যানহাটানের মদিনা মসজিদ, আসসাফা মসজিদ, আমেরিকান মুসলিম সেন্টার, এস্টোরিয়ার আল আমীন মসজিদ, গাউছিয়া মসজিদ, ব্রঙ্কসের পার্কচেস্টার ইসলামিক সেন্টার, ব্রঙ্কস মুসলিম সেন্টার প্রভৃতি মসজিদের উদ্যোগে খোলা মাঠে বা মসজিদ ভবণে ঈদুল ফিতরের একাধিক জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV