Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউইয়র্কে এসেনসিয়াল হোম কেয়ার ব্রঙ্কস শাখার ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 64 বার

প্রকাশিত: June 5, 2019 | 10:50 AM

https://www.facebook.com/USANewsNY/videos/607387586432531/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী মালিকানায় হোম কেয়ার সেবা প্রদানকারী অন্যতম প্রতিষ্ঠান এসেনসিয়াল হোম কেয়ারের ব্রঙ্কস শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ২ জুন রোববার। ধর্মীয় উৎসব আমেজে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার খলিল পার্টি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

এসেনসিয়াল হোম কেয়ারের ব্রঙ্কস শাখার ম্যানেজার জালাল চৌধুরীর পরিচালনায় এবং এসেনসিয়াল হোম কেয়ারের চেয়ারম্যান মো. হোসেন ইশতিয়াকের সভাপতিত্বে ইফতার মাহফিলে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ও শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদের খতিব ড. এটিএম ফখরুদ্দিন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, আবদুস সহীদ, প্রফেসর শেখ আল মামুন, হেলাল আবু শেখ, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আবদুর রব দলা মিয়া, মঞ্জুর চৌধুরী জগলুল, প্রমুখ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, এসেনসিয়াল হোম কেয়ারের কর্মকর্তাবৃন্দ। এসেনসিয়াল হোম কেয়ারের সেবা গ্রহণকারী, ব্যবসায়ী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এসেনসিয়াল হোম কেয়ারের চেয়ারম্যান মো. হোসেন ইশতিয়াক সকলকে ধন্যবাদ জানান। ব্রঙ্কস শাখা ম্যানেজার জালাল চৌধুরী ব্রঙ্কসে এসেনসিয়াল হোম কেয়ারের ক্রমবর্ধমান প্রসারে সহযোগীতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানে যোগদানের জন্য সকলকে ধন্যবাদ জানান। শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন তিনি।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV