মুসলিমদের ঈদুল ফিতরের ‘উষ্ণ শুভেচ্ছা’ প্রেসিডেন্ট ট্রাম্পের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতরে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও মুসলিম বিশ্বের প্রতি আনন্দ ও শান্তি কামনা করেছেন।
তুরস্কভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির খবরে ট্রাম্পের শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে, ধর্মীয় এ দিনটি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের মুসলিমদেরকে সুবিধাবঞ্চিতদের প্রতি তাদের সহায়তার অঙ্গীকার নবায়নের, সৃষ্টিকর্তার প্রতি নিজেদের বিশ্বাস দৃঢ় করার, প্রার্থনা করার এবং অন্যদের প্রতি বন্ধুভাবাপন্ন হওয়ার সুযোগ দেয়।
বার্তায় আরও বলা হয়, মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মুসলিম বিশ্বের পবিত্র ঈদুল ফিতর উদযাপনের জন্য আনন্দ ও শান্তি কামনা করেছেন। মুসলিম সম্প্রদায়ের জন্য ইশ্বরের কাছে প্রার্থনাও করেছেন তিনি।
বর্তমানে তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’