নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার এলাকায় তানিয়া বিউটি সেলুনের জমজমাট মেহেদী মেলা (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/337233173634326/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে স্টার্লিং-বাংলাবাজার এভিনিউর তানিয়া বিউটি সেলুন ও এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অঙ্কিত বাংলাদেশের শহীদ মিনার ও জাতীয় স্মুতিসৌধের বিশাল প্রতিকৃতির সামনে ঈদের পূর্ব রাত ৩ জুন সোমবার বসেছিল চাঁদ রাত মেহেদী মেলা। তানিয়া বিউটি সেলুন, এশিয়ান ড্রাইভিং স্কুল এবং হৃদয়ে বাংলাদেশ এ মেহেদী উৎসবের আয়োজন করে। ফুটপাতে চেয়ার টেবিল বসিয়ে চলে মেহেদী সাজ।

জমজমাট এ মেলায় মেহেদী উৎসবের পাশাপশি কাপড়, প্রসাধনী, জুয়েলারী এবং খাবারের স্টলও ছিল। বিকেল থেকে শুরু হয়ে উৎসবটি চলে গভীর রাত পর্যন্ত। ছিল উপচেপড়া ভীড়। মেহেদী উৎসবে হাত রাঙানোর পাশাপাশি চলে ঈদ-কেনাকাটাও। কেউ সাজছে, কেউ সেরে নিচ্ছেন ঈদ কেনা-কাটা, কেউবা খাচ্ছেন ফুচকা চটপটি। মেহেদী উৎসবকে ভিন্নআমেজ দেয় ফালগুনী ফুড ক্যাটারিং অ্যান্ড ফালগুনী তেহারী হাউজের মজাদার সব খাবার-দাবার। ফালগুনী ফুড ক্যাটারিং অ্যান্ড ফালগুনী তেহারী হাউজের কর্ণধার মাসুদ জানান, মেলায় আসা বিপুল সংখ্যক লোকজন তার মজাদার খাবারের স্বাদ নেন।

তানিয়া বিউটি সেলুনের ভাইস প্রেসিডেন্ট কন্ঠশিল্পী শারমিন রহমান তানিয়া জানান, বিপুল সংখ্যক তরুণীসহ নানা বয়সী মহিলারা মেহেদী উৎসবে মেতে ওঠেন। শুধু বংলাদেশীরাই নন, অন্য কমিউনিটির নারীরাও যোগ দেন এ উৎসবে। তিনি বলেন, বাংলাদেশে সুপ্রাচীন কাল থেকে চলে আসা চাঁদরাতে মেহেদি উৎসবের ধারাবাহিকতা বজায় রাখতেই মূলত: আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। এর মধ্য দিয়ে বাংলাদেশকে তুলে ধরতে চাই প্রবাস প্রজন্ম সহ মূলধারায়।

এদিকে, এশিয়ান মাল্টি সার্ভিস ইনক’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও সাইদুর রহমান লিংকন সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের তানিয়া বিউটি সেলুন আয়োজিত “চাঁদ রাত মেহ্দী মেলা” কে পরিপূর্ণ মেলায় রূপ দেয়ার জন্যে সকলের প্রতি কৃতজ্ঞ। ২০১৬ সালে তানিয়া বিউটি সেলুনের প্রতিষ্ঠা লগ্ন থেকে সকলের সহযোগিতায় নিয়মিত চাঁদ রাত মেহ্দী মেলা করে আসছি। তিনি বলেন, তানিয়া বিউটি সেলুনের সামনে মেলা আয়োজনের উদ্দেশ্য চাঁদ রাতে ব্রঙ্কসবাসীদের জন্যে জাকজমকপূর্ণ উৎসব উপহার দেয়া, ঢাকার একটা আমেজ তৈরী করা। আজকে আমরা সফল। মেহেদী মেলাতে সকল মহিলার ড্রেসের কালার ছিল কমলা, সকলে সেজেছিলেন কমলা সুন্দরী। আর আতশবাজি ছিল প্রতি বছরের মতো বাড়তি পাওয়া। তবে স্টার্লিং-বাংলাবাজার এলাকাটি লাইটিং করা এখন সময়ের দাবি। আমাদের এই মেলায় ব্রঙ্কসের বাসিন্দারা ছাড়াও অনেক দূরের লোকজনও আসেন। আগামী দিনগুলোতে আরো সুন্দর ও বড় পরিসরে মেলার আয়োজন করার প্রত্যাশা সাইকেল ওয়ালা লিংকনের। তিনি এ জমজমাট মেহেদী মেলায় যোগদানের জন্য সকলকে ধন্যবাদ জানান।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion