Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ভিন্ন আমেজে মেহেদি উৎসব, বাঙালির ঈদ-আনন্দ

অনলাইন ডেস্ক পঠিত: 130 বার

প্রকাশিত: June 6, 2019 | 1:19 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : চাঁদ দেখার সংবাদ জানার পরই ৩ জুন সোমবার অপরাহ্নে পাল্টে যায় জ্যাকসন হাইটসের চেহারা। বাংলাদেশী তথা দক্ষিণ এশিয়ান তরুণীরা টেবিল-চেয়ার নিয়ে পুরো এলাকা দখলে নেন। পথচারিদের পথ আগলে না রেখে অত্যন্ত কৌশলে বেআইনী এ কাজটি করা হলেও সিটি কিংবা পুলিশ প্রশাসন কাউকে বাধা দেয়নি। কারণ, এটি হচ্ছে মুসলিম-বাঙালি সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের সামিল। মেহেদি রাঙানোর উৎসব। এ উৎসবে তরুনীরা কারিগর হলেও খদ্দের ছিলেন সকল বয়েসী নারী। কোন কোন তরুণ-যুবককেও হাতে মেহেদী লাগাতে দেখা যায়। আর এভাবেই মধ্যরাত অবধি হাজার হাজার নারী-পুরুষের পদচারণায় মুখরিত থাকে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের মত জ্যামাইকা, ব্রঙ্কস এবং ব্রুকলীনের বাংলাদেশী অধ্যুষিত এলাকাগুলো। কোন কোন স্থানে মেহেদির আমেজে আনুষ্ঠানিক নৃত্য-গীতের আয়োজনও করা হয়। অর্থাৎ এটিকেও ঈদের আগের রাত তথা চাঁদ রাতের অন্যতম একটি অবলম্বনে পরিণত করা হচ্ছে। আর এ উৎসবের মধ্য দিয়ে প্রাণে প্রাণে মিশে যাওয়া বাঙালিরা মেহেদি-কারিগরদের বড় একটি আয়ের উৎস হিসেবেও পরিণত হচ্ছেন। আধ ঘন্টার কম সময়ে ৩০ থেকে ৫০ ডলার করে আয় হয় একেক খদ্দেরের কাছে থেকে। ৭/৮ ঘন্টায় কেউ কেউ ৫০০ ডলারের অধিক আয় করেছেন বলে জানা গেছে। আনন্দ-হাসি আর তামশার মধ্যে ঈদের আমেজকে নিবিড় করার এ কার্যক্রমে প্রবীনরাও এগিয়ে এসেছেন। হাজার বছরের বাঙালি সংস্কৃতির ফল্গুধারা এভাবেই বিকশিত এবং উজ্জীবিত হচ্ছে বহুজাতিক এ সমাজে। বলার অপেক্ষা রাখে না যে, ৪/৫ বছর আগে চাঁদরাতের এমন আয়োজন বিশেষ কটি সিটিতে হলেও এখন তা বাংলাদেশী এবং দক্ষিণ এশিয়ান জনপদের প্রতিটি সিটিতেই হচ্ছে। ঈদের দিন ঈদ জামাত ঘিরে যে ধরনের উচ্ছ্বাস-আনন্দের ঢেউ খেলা করে-একই ধরনের একটি নির্মল-বর্ণিল আর উচ্ছ্বাসে ভরে উঠছে বাঙালির জীবন। প্রবাস-প্রজন্ম এভাবেই ঈদ-আনন্দে নয়া উদ্যম পাচ্ছে। হারিয়ে যাচ্ছে অনাবিল এক মধুর রাজ্যে-যা প্রত্যক্ষ না করলে অনুধাবন করা সহজ নয়। এর আগের ২৮ দিন সন্ধ্যার প্রাক্কালে ইফতার-আয়োজনে মেতে থাকা জ্যাকসন হাইটসসহ বাংলাদেশী রেস্টুরেন্ট পাড়াগুলোর চেহারায় মেহেদি উৎসব যেন ভিন্ন এক আমেজে তৈরী করে। আর এমন আমেজেই অসাম্প্রদায়িক চেতনার মধ্যে মিশে যাচ্ছেন ঈদ-পাগল বাঙালিরা। এমন অনুভ’তির সাথে সহমর্মিতা প্রকাশ করছে সিটির পুলিশ প্রশাসনও।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV