বিশ্বযুদ্ধের প্রাক্তন সৈন্যদের প্রশংসা করেছেন ট্রাম্প এবং ম্যাক্রো
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্তন সৈন্যদের প্রশংসা করেন এবং মিত্র রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতাপূর্ণ অনভূততির প্রশংসা করেন। তাঁরা ডি-ডে’র ৭৫তম বার্ষিকীর অনুষ্ঠানে তাঁরা বক্তব্য রাখছিলেন । দিনটি নাৎসি বাহিনীর পরাজয় এবং এরই ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি হিসেবে পালন করা হয়। তাঁরা Colleville-sur-Mer এর Normandy American Cemetery তে বক্তব্য রাখছিলেন যেখানে নয় হাজারের ও বেশি আমেরিকান স্যনকে সমাহিত করা হয়েছে।
ফ্রান্সকে মুক্ত করাতে যারা যারা যুদ্ধ করেছে এবং প্রাণ দিয়েছে ম্যাক্রঁ তাঁদের প্রতি সম্মান প্রদর্শন করে বলেন যে ডি ডের ঐ অভিযান গোটা ইউরোপ এবং বিশ্বের ভবিষ্যৎকে বদলে দিয়েছে। তিনি ফরাসি ভাষায় তাঁর মন্তব্য করেন কিন্তু এক সময়ে তিনি তাঁর পাশে বসা প্রাক্তন সৈন্যদের দিকে ফিরে ইংরেজিতেই কথা বলেন। তাঁর ভাষণের পর তিনি পাঁচ জন আমেরিকান সৈন্যকে Legion of Honor পুরস্কারে ভূষিত করেন।
ট্রাম্প তাঁর ভাষণে,“ যারা তাদের ভাইয়ের জন্য, নিজেদের দেশের জন্য এবং মুক্তিকে জীবিত রাখার ত্যাগ স্বীকার করেছেন তাদের সম্মানিত করেন।
ট্রাম্প আরও বলেন আজ আমরা সম্মান প্রদর্শন করছি তাঁদের প্রতি যাঁরা জীবন দান করেছেন ঠিক এখানটাতে এই নরম্যান্ডিতে, লড়াই করেছেন এবং সভ্যতার জন্য এই ভূমিকে পনরায় জয় করেছেন।তাঁর ভাষণে তিনি মিত্রদের সঙ্গে একাত্মতার বিষয়টি তুলে ধরেন যাঁরা এ সপ্তায় এই বার্ষিকী পালন করছেন। ভোয়া
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’