Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

‘অ্যাবোটাবাদের গোপন আস্তানা থেকেই দল চালাতেন ওসামা’-মার্কিন গোয়েন্দা সংস্থা

অনলাইন ডেস্ক পঠিত: 29 বার

প্রকাশিত: May 8, 2011 | 11:08 AM

ইউএসএনিউজ ডেস্ক: আল কায়দা নেতা ওসামা বিন লাদেন সন্ত্রাসী কার্যক্রম পাকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর আওটাবাদের গোপন আস্তানা থেকেই পরিচালিত করতেন বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা।অ্যাবোটাবাদের ওই ভবন থেকে পাওয়া বিভিন্ন সামগ্রী পরীক্ষা-নিরীক্ষা করে এ দাবি করেন তারা। গত ১ মে রাতে ওই বাড়িতেই যুক্তরাষ্ট্রের সৈন্যদের এক বিশেষ অভিযানে নিহত হন আল কায়দার শীর্ষ নেতা। মার্কিন কর্তৃপক্ষ ওই বাড়িটিকে আল কায়েদার কার্যক্রমের নির্দেশ এবং নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে অভিহিত করে। বিবিসি।
বিন লাদেনের কম্পাউন্ড থেকে জব্দ করা সামগ্রীর মধ্যে বিভিন্ন তথ্যাবলী ছাড়াও কম্পিউটার ও সেলফোন পরীক্ষা-নিরীক্ষার পর বিশেষজ্ঞরা দাবি করছেন, বেশ কয়েক বছরধরে বিন লাদেন লোকচক্ষুর অন্তরালে থাকলেও গোপন অবস্থান থেকেই তিনি আল কায়েদার কর্মকাণ্ড পরিচালনা করেছেন। একজন কর্মকর্তা বলেন, তথ্য-প্রমাণ এবং আধুনিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সরঞ্জাম পাওয়ার পরও বিন লাদেন নিজে এসব ব্যবহারে অভ্যস্ত ছিলেন কি না এ বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।ওই কর্মকর্তা আরো বলেন, বেশ কয়েকমাস ধরে বিন লাদেনের গোপন আস্তানা ও যোগাযোগ ব্যবস্থার ওপর সিআইএ ও অন্যান্য মার্কিন নিরাপত্তা বাহিনীর নজরদারির পরও কখনোই তার কোনো ছবি দেখা যায়নি বা কণ্ঠ শোনা যায়নি।”অথচ জব্দ করা সামগ্রী বিশ্লেষণ করে স্পষ্ট বোঝা যাচ্ছে, বিন লাদেন শেষ পর্যন্ত তার সংগঠনের একজন সক্রিয় নেতা ছিলেন। তিনি কৌশলগত ও অভিযান সম্পর্কিত দিকনির্দেশনা দিয়ে গেছেন”, বলেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থা প্রচারিত বুলেটিনে জানানো হয়, নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে (টুইন টাওয়ার) ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার ১০ বছরপূর্তিতে আবার হামলার পরিকল্পনা করেছিলো আল কায়েদা। এবার তাদের লক্ষ্য ছিলো দেশটির রেল স্থাপনা।বিন লাদেনের কম্পাউন্ডে অভিযান চালানোর পর একটি কাগজে হাতে লেখা এ পরিকল্পনা সম্পর্কে জানা যায় বলে বুলেটিনে দাবি করা হয়।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে (টুইন টাওয়ার) সন্ত্রাসী হামলায় প্রায় ৩ হাজার মানুষ মারা যায়। বিশ্বের ইতিহাসে অন্যতম ভয়াবহ ওই সন্ত্রাসী হামলার পরিকল্পনার জন্য ওসামা বিন লাদেনকে দায়ী করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV