Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

বাংলাদেশি-আমেরিকান ডা. মনসুর আলীর ইউএস আর্মির মেজর হিসেবে পদোন্নতি

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: June 7, 2019 | 1:08 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : ইউএস আর্মির ক্যাপ্টেন থেকে মেজর হিসেবে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি-আমেরিকান ডা. মনসুর আলী। প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে সর্বপ্রথম তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন বলে জানা গেছে। গত ৩ জুন টেক্সাসের Fort Hood Army Base এর Darnall Army Medical Center Army Promotion Ceremony অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মেডিকেল সেন্টারে কর্মরত বাংলাদেশী বংশদ্ভূত মেডিকেল অফিসার ডা. মনসুর আলী Captain থেকে U.S Army মেডিকেল Corps এর মেজর হিসেবে পদোন্নতি লাভ করেন।

অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান কর্নেল এম ডি কিম ডিলিও। সাথে ছিলেন মেজর এন্ডারসন এম ডি, সার্জেন্ট টিটারলি প্রমুখ। মেজর ডা. মনসুর আলীর সিরিমনিতে পরিবার থেকে উপস্থিত ছিলেন তার পিতা কেরামত আলী, স্ত্রী ফাহমিদা আলী ও ছেলে ইব্রাহীম।

জানা যায়, বাংলাদেশের হবিগঞ্জ জেলার নবিগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের বাসিন্দা ও যুক্তরাষ্ট্র প্রবাসী কেরামত আলীর ২য় ছেলে মনসুর আলী বাবা-মায়ের সঙ্গে অভিবাসী হয়ে ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে আসেন।
ডা. মনসুর আলী যুক্তরাষ্ট্র আর্মির মেজর পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করায় প্রবাসীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV