ডেলগাডো কমিউনিটি কলেজ অ্যাডভান্সনড টেকনোলজি সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন উৎসব: লুইজিয়ানা গভর্ণরের সাথে ছিলেন বাংলাদেশী-আমেরিকান ভাইস চ্যান্সেলর ড. মোস্তফা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ডেলগাডো কমিউনিটি কলেজ অ্যাডভান্সনড টেকনোলজি সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন উৎসব উদযাপন করা হয় ৩১ শে মে নিউ অরলিয়েন্সের ওয়েসট ব্যাঙ্ক ক্যাম্পাসে। এই কেন্দ্রের বিশেষ দায়িত্ত হবে হেলথকেয়ার, পেট্রোকেমিক্যাল, ডিজিটাল মিডিয়া এবং ট্রান্সপোরটেশন লজিসটিকের শিক্ষা ও গবেষনা। গন্যমান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লুইজিয়ানার গভর্ণর জন বেল এডওয়ারড, চ্যান্সেলর ডঃ উইলিয়াম ওয়েনরাইট এবং বাংলাদেশী আমেরিকান ভাইস চ্যান্সেলর ও প্রভোস্ট ডঃ মোস্তফা সারওয়ার। ডেলগাডো কমিউনিটি কলেজ নিউ অরলিয়েন্স শহরে অবস্থিত নামজাদা শিক্ষা প্রতিষ্ঠান। ৭ টি ক্যাম্পাসে ১৪০০ ফ্যাকাল্টি ও স্টাফ নিয়ে ১০০ বছরের প্রাচিন ডেলগাডো লুইজিয়ানার ২য় ব্রিহত্তম উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে ডঃ সারওয়ার নিউ অরলিয়েন্সের রিজিওনাল ট্রানজিট অথরিটির কমিশনার হিসাবে অতিরিক্ত দায়িত্ত পালন করছেন। অতীতে তিনি ইউনিভার্সিটি অব নিউ অরলিয়েন্সে এসোসিয়েট প্রভোস্ট ও ভূপদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন।শিক্ষকতা করেছেন আইভিলিগের অন্তর্ভুক্ত ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ায়, অষ্ট্রিয়ার ইউনিভার্সিটি অব ইন্সব্রুকে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগে।
পটুয়াখালীতে জন্মগ্রহণকারী ডঃ সারওয়ার বিবাহিত। স্ত্রী ডাঃ সাঈদা সারওয়ার, এমডি, নিউ অরলিয়েন্সে একজন স্বনামধন্য চিকিৎসক। বড় ছেলে তুরহান হার্ভার্ড গ্রাজুয়েট বোস্টনে এটর্নি হিসাবে কর্মরত রয়েছে। মেঝ ছেলে আরাশ হার্ভার্ড গণিতের গ্রাজুয়েট – বর্তমানে নামজাদা কর্পোরেশন টাইগার গ্লোবাল ম্যানেজমেনটে কর্মরত। একমাত্র মেয়ে শায়েনা টুলেন গ্রাজুয়েট। বর্তমানে লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি মেডিক্যাল স্কুলে এমডি প্রগ্রামে অধ্যয়নরত। বড় ছেলের স্ত্রী ডাঃ ক্যাথি, এমডি, হার্ভার্ড গ্রাজুয়েট – বর্তমানে হার্ভার্ড মেডিক্যাল স্কুলের রিসার্চ ফেলো এবং চিকিৎসক।
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন








