নিউইয়র্কে প্রতিদ্বন্দ্বী সুপারমার্কেটে আগুন : বাংলাদেশি দোকান মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রুকলিনে এক প্রতিদ্বন্দ্বী সুপারমার্কেটে আগুন দেওয়ার ঘটনায় মামুনার খান নামে এক বাংলাদেশি দোকান মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ফেডারেল প্রসিকিউটররা জানিয়েছেন, দোষী সাব্যস্ত হলে ২০ বছর পর্যন্ত কারাদন্ড হতে পারে মামুনার খানের। ওজন পার্কে অবস্থিত দেশি বাজার নামের একটি দোকানের সহ-প্রতিষ্ঠাতা মামুনার।
ওজন পার্কে অবস্থিত দেশি বাজারের কাছাকাছি এলাকায় প্রিমিয়াম সুপারমার্কেট নামে প্রতিদ্বন্দ্বী একটি দোকান রয়েছে। এ বছরের ৩ ফেব্রুয়ারি প্রিমিয়াম সুপারমার্কেটে অগ্নিসংযোগের প্রচেষ্টা চালানো হয়। দোকানটির কর্তৃপক্ষের দাবি, মামুনারই সেখানে আগুন লাগানোর প্রচেষ্টা চালিয়েছেন। প্রসিকিউটরদের উপস্থাপিত ভিডিওতে দেখা গেছে, মামুনার সুপারমার্কেটে ঢুকে অজানা এক দাহ্য পদার্থে আগুন ধরিয়ে দেন এবং একটি মার্সিডিজ বেঞ্জ এসইউভি-তে চেপে পালিয়ে যান।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি রিচার্ড পি. ডোনোঘুয়ে বলেন, ‘দায়েরকৃত অভিযোগ অনুযায়ী মামুনার খান একটি সুপারমার্কেটে আগুন দিয়েছেন। দোকানটি তখন খোলা ছিল উল্লেখ করে অভিযোগপত্রে বলা হয়েছে, আগুন দেওয়ার সময় কর্মচারী, ক্রেতা ও আগুন নেভাতে আসা দমকলকর্মীদের নিরাপত্তার বিষয়কে পুরোপুরিভাবে উপেক্ষা করা হয়েছে। প্রতিদ্বন্দ্বীর সম্পদ জ্বালিয়ে দেওয়ার প্রচেষ্টা একটি গুরুতর ও সহিংস অপরাধ। আমরা এবং আমাদের আইনি সহযোগীরা মিলে এ ধরনের অপরাধের সাজা নিশ্চিত করব।’
প্রসিকিউটররা জানিয়েছেন, ঘটনার পরদিন বাংলাদেশে চলে যান মামুনার। তিন মাস পর যুক্তরাষ্ট্রে ফিরলে তাকে গ্রেফতার করা হয়।
মামুনার খানের বিরুদ্ধে ‘জেনে বুঝে, ইচ্ছাকৃত ও বিদ্বেষপূর্ণভাবে’ আগুন দিয়ে একটি ভবন ও অন্য ব্যক্তিগত সম্পদ নষ্ট করার অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পূর্ববর্তী সময়ে মামুনার অভিযোগ করেছিলেন, প্রিমিয়াম সুপারমার্কেটে দাম কম নেওয়ায় তার সুপারমার্কেটের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মামুনার তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে এগুলো ‘মিথ্যা অভিযোগ’ বলে দাবি করেন।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’