Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

বিশ্বে প্রতিদিন যৌন সংক্রমণের শিকার ১০ লাখ মানুষ : ডব্লিউএইচও

অনলাইন ডেস্ক পঠিত: 90 বার

প্রকাশিত: June 7, 2019 | 10:19 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিশ্বে প্রতিদিন নতুন করে যৌন সংক্রমণের শিকার হচ্ছে ১০ লাখেরও বেশি মানুষ। প্রতিবছর ৩৭ কোটি ৬০ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন গনোরিয়া, ক্ল্যামাইডিয়া, সিফিলিস, ট্রাইকোমোনাইসিসের মতো রোগে। সে অনুযায়ী এসব রোগ প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। ফলে একে ভবিষ্যতের জন্য ‘ওয়েক আপ কল’ হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত ৬ জুন প্রকাশিত এক প্রতিবেদনে ডব্লিউএইচও এসব কথা বলেছে।

সংস্থাটি প্রতিনিয়ত যৌনবাহিত বিভিন্ন রোগের সংক্রমণ নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে, যা তৈরিতে বিভিন্ন গবেষণাপত্রের তথ্য-উপাত্ত ব্যবহার করা হয়।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে বিশ্বে প্রতি ২৫ জনের একজন অন্তত চারটি যৌনবাহিত রোগের একটিতে আক্রান্ত। কেউ কেউ আবার একাধিক সংক্রমণের শিকার। এসব রোগাক্রান্ত ব্যক্তির রক্তপাত, প্রস্রাবের সময় ব্যথা হতে পারে।

নারীদের ক্ষেত্রে অনেক সময় মাসিকের মাঝামাঝি পর্যায়ে রক্তপাত হতে পারে। ক্ল্যামাইডিয়া ও গনোরিয়ার কারণে অনেক সময় নারীরা গর্ভধারণের ক্ষমতা হারিয়ে ফেলেন।

আর সিফিলিসের কারণে কার্ডিওভাস্কুলার ও স্নায়ুরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তবে কখনো কখনো অনেকে এমন যৌন সংক্রমণে ভুগতে পারেন, যার কোনো লক্ষণ প্রকাশ পায় না। বিশেষ করে গর্ভবতী নারীদের মধ্যে কেউ সংক্রমণের শিকার হলে ফল সবচেয়ে খারাপ হয়। এ ক্ষেত্রে অপরিণত শিশু জন্ম, নবজাতকের নিউমোনিয়া, অন্ধত্বসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

ডব্লিউএইচও কর্মকর্তা ড. পিটার সালামা বলেন, যৌনবাহিত রোগ ছড়িয়ে পড়া রোধে কার্যকর ব্যবস্থা এখনো নেওয়া যায়নি। আমাদের এই প্রতিবেদনে আশা করি সবার ঘুম ভাঙাবে। কারণ এটি একটি সতর্ক বার্তা।

যৌনবাহিত রোগ প্রতিরোধ ও চিকিৎসার সুযোগ যেন সব জায়গায় ও সবার কাছে পৌঁছে দেওয়া যায়, তা নিশ্চিতে সমন্বিত চেষ্টা চালাতে সবাইকে আহ্বান জানান ড. পিটার সালামা।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV