ফেসবুকের মুদ্রা ক্রিপটোকারেন্সি আসছে জুনেই
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক দীর্ঘ প্রতীক্ষিত ভার্চুয়াল মুদ্রা ক্রিপটোকারেন্সি ছাড়তে যাচ্ছে জুন মাসের শেষ দিকে। দীর্ঘদিন ধরেই ফেসবুকের এ মুদ্রা নিয়ে গুঞ্জন রয়েছে। ‘প্রজেক্ট লিব্রা’ নামে একটি প্রকল্পের অধীনে ফেসবুক তাদের ভার্চুয়াল মুদ্রা তৈরি করছে।
বৈশ্বিক ফেসবুক ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই তৈরি করা হচ্ছে এ মুদ্রা। ফেসবুক ব্যবহারকারীরা এ মুদ্রার মাধ্যমে বিভিন্ন দেশে লেনদেন ও অনলাইনে কেনাকাটা করতে পারবেন। আইএএনএসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ফেসবুকের এ ক্রিপটোকারেন্সি যেসব ব্যবসায়ী গ্রহণ করবেন তাদের বিশেষ বোনাস দেওয়ার পরিকল্পনাও করেছে ফেসবুক। প্রজেক্ট লিব্রার সঙ্গে যুক্ত কর্মীরা চাইলে তাদের বেতন ক্রিপটোকারেন্সিতে নিতে পারবেন। নিরাপত্তার কথা বিবেচনা করে ফেসবুক তাদের ভার্চুয়াল মুদ্রা আনতে ব্যাকচেইন প্রযুক্তি ব্যবহার করছে এবং বিটকয়েনের চেয়ে আরও কেন্দ্রীয় ব্যবস্থাভিত্তিক করার উদ্যোগ নিয়েছে।
এ ছাড়া বাইরের থার্ড পার্টি প্রতিষ্ঠানকে এর সঙ্গে যুক্ত করছে। এক কোটি মার্কিন ডলার লাইসেন্স ফি দিয়ে ফেসবুকের সহযোগী হতে পারবে থার্ড পার্টি প্রতিষ্ঠান। এ মুদ্রা টেকসই রাখতে ফেসবুকের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।মার্ক জাকারবার্গ বলেছিলেন, ব্যাকচেইন প্রযুক্তিতে ফেসবুক লগইন করতে তিনি আগ্রহী। গত মে মাস থেকে ফেসবুক ক্রিপটোকারেন্সিভিত্তিক পেমেন্ট সিস্টেম তৈরিতে কর্মী নিয়োগ দিতে শুরু করে।
ফেসবুকের মেসেঞ্জারের প্রধান ডেভিড মার্কাসের নেতৃত্বে একদল কর্মী ফেসবুকে ব্যাকচেইনের ব্যবহারের সম্ভাব্যতা খতিয়ে দেখছেন।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’