ঢাকা-নিউ ইয়র্ক ফ্লাইট চালু হচ্ছে নভেম্বরে
ইউএসএনিউজ ডেস্ক: ঢাকা-নিউ ইয়র্ক ফ্লাইট সার্ভিস চালু হচ্ছে আগামী নভেম্বরে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। গতকাল সংসদ সচিবালয়ে কমিটির ২৫তম বৈঠকের পর সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ‘ঢাকা-নিউ ইয়র্ক ফ্লাইট সার্ভিসের জন্য লিজ নেয়া দুটি বোয়িং ৭৭৭-২০০-ইআর এর একটি অক্টোবরে এবং অপরটি নভেম্বরেই বিমান বহরে যুক্ত হচ্ছে। এবার আর এটির হেরফের হওয়ার কোন সম্ভাবনা নেই। তিনি জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে দ্রুতগতিতে ক্যাটিগরি ওয়ানে উন্নীত করার ব্যাপারেও কমিটি আশাবাদী। তাই তারা মনে করছেন আগামী নভেম্বরে ঢাকা-নিউ ইয়র্ক ফ্লাইট সার্ভিস পুনরায় চালুর ব্যাপারে আর কোন বাধা আসবে না। প্রসঙ্গত ক্রমাগত লোকসান ও উড়োজাহাজ সঙ্কটের কারণে ২০০৬ সালের জুলাই মাসে ঢাকা-নিউ ইয়র্ক রুট বন্ধ করে দেয় বিমান। এসময় বৈঠকে অংশ নেন কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জি এম কাদের, হুইপ মো. মুজিবুল হক, মইন উদ্দীন খান বাদল, মো. ফরিদুল হক খান, শফিকুর রহমান চৌধুরী, মো. মেজবাউদ্দীন ফরহাদ ও শেফালী মমতাজ।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের