Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নজরুল মেলা ১৪ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 144 বার

প্রকাশিত: June 9, 2019 | 9:16 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে আরো জানা আর কবির কর্মকান্ড নতুন প্রজন্ম সহ বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার লক্ষ্যে আগামী ১৪ সেপ্টেম্বর শনিবার নিউইয়র্কে নজরুল মেলা আয়োজন করা হবে। মেলা হবে জ্যাকসন হাইটসের পিএস ৬৯ মিলনায়তনে। নজরুল একাডেমী অব ইউএসএ ইনক আয়োজিত দিনব্যাপী আয়োজিত এই মেলায় ‘বিদ্রোহী কবি’ খ্যাত নজরুলের জীবন ও কর্মের উপর আলোচনা, সেমিনার, আবৃত্তি, প্রতিযোগিতা ও সঙ্গীত সহ নানা অনুষ্ঠান থাকবে। মেলায় দেশ-বিদেশের নজরুল গবেষকগণ অংশ নেবেন। মেলাটি সফল করতে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশী সহ সবার সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। নিউইয়র্কে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ‘নজরুল মেলা উদযাপন কমিটি-২০১৯’ এর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। খবর ইউএনএ’র।

সিটির জ্যামাইকার স্টার কাবাব রেষ্টুরেন্টে গত ৭ জুন শুক্রবার সন্ধ্যায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন ‘নজরুল মেলা উদযাপন কমিটি’র অন্যতম সদস্য এবং মঞ্চ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক এম কিউ জামান। সাংবাদিক সম্মেলনে মঞ্চে থেকে মেলার বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন মেলা কমিটির প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী মুত্তালিব বিশ্বাস, আহ্বায়ক কাজী জহিরুল ইসলাম ও সদস্য সচিব আহসান হাবীব। সাংবাদিক সম্মেলন উপস্থাপনায় ছিলেন নজরুল একাডেমী’র সাধারণ সম্পাদক শাহ আলম দুলাল।

সাংবাদিক সম্মেলনে ‘নজরুল মেলা উদযাপন কমিটি-২০১৯’ এর কর্মকর্তা, উপকমিটি ও সদস্যদের নাম ঘোষণা করেন শাহ আলম দুলাল। পরবর্তীতে কমিটির পক্ষ থেকে আরো বক্তব্য রাখেন নজরুল মেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক মুন্না, ডানা ইসলাম ও সৈয়দ ফজলুর রহমান, যুগ্ম সদস্য সচিব রাজিয়া নাজমী, সদস্য এবিএম সালেউদ্দীন আহমেদ, সৈয়দ আলী টিপু, ইকবাল হারুন লিটন, মুক্তি জহির ও সঙ্গীত প্রতিযোগিতার সমন্বয়কারী শিল্পী লিমন চৌধুরী। সাংবাদিক সম্মেলনে আয়োজকদের বিশেষ অনুরোধে সম্মেলন সফল করতে পরামর্শমূলক শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলাদেশ-এর উপদেষ্টা আনোয়ার হোসাইন মঞ্জু, সাপ্তাহিক বাংলা পত্রিকা’র বিশেষ প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম, টাইম টেলিভিশন-এর বিশেষ প্রতিনিধি সালাহউদ্দিন আহমেদ, সাপ্তাহিক ঠিকানা’র বার্তা সম্পাদক মিজানুর রহমান, প্রথম আলো (উত্তর আমেরিকা সংস্করণ)-এর প্রতিনিধি ইশতিয়াক রুপু ও সাপ্তাহিক জনতার কন্ঠ’র চেয়ারম্যান শামসুল আলম।

উল্লেখ্য, সাংবাদিক সম্মেলনে নজরুল মেলা কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদসরা উপস্থিত ছিলেন। নজরুল মেলা উদযাপন কমিটির উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন: অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ, গোলাম সোহরাব, মতলুব আলী, কাবেরী দাস, মাহবুব হাসান, মহিউদ্দিন ওমর, আলী এ শিকদার, কৌশিক আহমেদ, সাহিদা আরবী ও ডা. নজরুল ইসলাম।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন: যুগ্ম সদস্য সচিব- মোহাম্মদ নজরুল ইসলাম, সদস্য- মইনুদ্দীন নাসের, মোহাম্মদ মালেক, রুমা দিলরুবা আলম, শিরিন আহমেদ, রুকশান আরা, মনিজা রহমান, ডা. নার্গিস রহমান, হাফিজা বেগম, এ আর কে ইউসুফজাই, রুবাইয়াত আলম বেন্ডার, শাহিন খান, আনোয়ারা আমান আনা, মীর তাসলিমা আকতার, রুবিয়া ইকবাল, বিলকিস বানু, চমক ইসলাম, লায়লা বেগম, কামরুন মনি, সেলিম ইব্রাহীম, রুবিনা মিল্পী, মিতা হোসেন, ফারহানা তুলি ও ফেরদৌস নাজমী।

বিভিন্ন উপকমিটির মধ্যে রয়েছে: অর্থ (আহ্বায়ক- রুমা দিলরুবা আলম), সংস্কৃতি (আহ্বায়ক- রুকশানা আরা), অভ্যর্থনা (আহ্বায়ক- মুক্তি জহির), মঞ্চ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা (আহ্বায়ক- এম কিউ জামান), প্রকাশনা (আহ্বায়ক- মাহবুব হাসান), প্রচার (আহ্বায়ক- আজিজুল হক মুন্না), আপ্যায়ন ও স্টল (আহ্বায়ক- শিরি আহমেদ), চিত্রাঙ্কন (আহ্বায়ক- মতলুব আলী), সঙ্গীত প্রতিযোগিতার সমন্বয়কারী ও প্রাথমিক পর্বের নির্বাচক মন্ডলী-লিমন চৌধুরী, সাহিদা আরবী ও মিতা হোসেন। এছাড়াও শিল্প নির্দেশক- রাগীব আহসান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV