Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা হাজী এনামের কন্যা রুবাবার ইন্তেকাল

অনলাইন ডেস্ক পঠিত: 180 বার

প্রকাশিত: June 10, 2019 | 2:25 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার অন্যতম উপদেষ্টা হাজী এনামের কন্যা নাওরোজ রুবাবা (১১) ইন্তেকাল করেছে (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। রুবাবা বোবার সকাল ৮টার দিকে লং আইল্যান্ডের স্ট্রনিবুক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করে বলে হাজী এনাম বার্তা সংস্থা ইউএনএ-কে জানান।
এদিকে হাজী এনামের কন্যা নাওরোজ রুবাবা’র কন্যার অকার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। পৃথক পৃথক বার্তায় কমিউনিটি নেতৃবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, ইউএনএ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, আব্দুর রহীম বাদশা, মানবাধিকার সম্পাদক সিসবাহ আহমেদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক ফরিদ আলম, টাইম টেলিভিশন-এর পরিচালক (কমিউনিটি অ্যাফেয়ার্স) সৈয়দ ইলিয়াস খসরু, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিলাল চৌধুরী প্রমুখ। ইউএনএ
এছাড়াও বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ পৃথক বার্তায় সংগঠনের অন্যতম উপদেষ্টা হাজী এনামের কন্যার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV