যুক্তরাষ্ট্রে বিমান থেকে দুই ইমামকে নামিয়ে দেওয়ায় তোলপাড়

ইউএসএনিউজ ডেস্ক: তৃতীয় দফা তল্লাশির পরও দুই ইমামকে ফ্লাইট থেকে নামিয়ে দেওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রে তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় মার্কিন মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দায়ী আটলান্টিক সাউথইস্ট এয়ারলাইন্সের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলার প্রস্তুতি চলছে। অন্যদিকে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তারা তদন্ত করছেন। খবর এনা ও সিএনএনের।শুক্রবার টেনেসির মেমফিস এয়ারপোর্ট থেকে আটলান্টিক সাউথইস্ট এয়ারলাইন্সের ফ্লাইটে টেনেসি ইউনিভার্সিটির অধ্যাপক মাসুদুর রহমান ও মোহাম্মদ জগলু নর্থ ক্যারোলিনার চার্লটি এয়ারপোর্ট হয়ে মুসলিম আমেরিকানদের সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন। ৫৪৫২ নম্বরের ফ্লাইটের যাত্রী হিসেবে তারা পরপর দু’দফা তল্লাশির মুখোমুখি হন। কিন্তু তারা আপত্তি করেননি। ফ্লাইট রানওয়েতে যাওয়ার সময় যাত্রাবিরতি দিয়ে টারমাকে ফিরে তাদের নামিয়ে আবার তল্লাশি করা হয়। নিরাপত্তা ছাড়পত্র দেওয়ার পর তারা ফ্লাইটে উঠলে পাইলট নেমে যান এবং কর্তৃপক্ষকে অবহিত করেন, ওই দু’জনকে নিয়ে তিনি ফ্লাইট চালাতে নিরাপদ বোধ করছেন না। অবশেষে তাদের রেখে ফ্লাইট গন্তব্যে রওনা দেয়। খবরটি গণমাধ্যমে প্রচার হলে মুসলিম আমেরিকানদের অধিকার ও মর্যাদা সম্পর্কিত স্বেচ্ছাসেবী সংস্থা ‘কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স’ (কেয়ার) প্রধান নির্বাহী ইব্রাহিম হুপার বলেন, এ আচরণ গ্রহণযোগ্য নয়। এরপর মাসুদুর ও জগলুকে অন্য এয়ারলাইন্সে গন্তব্যে নেওয়া হয়।এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন মুসলমানরা। তারা অভিযুক্তদের শাস্তি দাবি করেছেন। একইসঙ্গে মুসলিম-আমেরিকানদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের ক্ষতিপূরণ দাবিতেও মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030