Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নতুন মুসলিম চ্যাপলেইনদের মাঝে সার্টিফিকেট বিতরণ : মুসলিম চ্যাপলাইনরা “ইসলামের মুখপাত্র” হিসেবে ভূমিকা রাখতে পারেন (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 32 বার

প্রকাশিত: June 12, 2019 | 10:11 AM

https://www.facebook.com/USANewsNY/videos/381409829153640/

https://www.youtube.com/watch?v=_9m64DM7lX0&t=1s

https://www.youtube.com/watch?v=8Cj3YpUMBd0

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে স্টেট চ্যাপলেইন টাস্ক ফোর্স আয়োজিত নতুন মুসলিম চ্যাপলেইনদের মাঝে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, মুসলিম চ্যাপলাইনরা “ইসলামের মুখপাত্র” হিসেবে ভূমিকা রাখতে পারেন। গত ১০ জুন সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক স্টেট চ্যাপলেইন টাস্ক ফোর্স বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার একটি অভিজাত রেষ্টুরেন্টে এক অনাড়ম্বর অনুষ্ঠানে নতুন ১০ জন চ্যাপলেইনকে সার্টিফিকেট এবং চ্যাপলেইন বেইস প্রদান করে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সনদপ্রাপ্ত মুসলিম চ্যাপলেইনরা হলেন : মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া, আলহাজ গিয়াস উদ্দিন, মাওলানা মো: মাঈনুল ইসলাম, মুফতি সৈয়দ আনসারুল করিম, মাওলানা আজির উদ্দিন, মাওলানা সুন্œাতুর রহমান, মাওলানা শাব্বির আহমদ, মাওলানা আহমদ আবু সুফিয়ান, মাওলানা হামিদুর রহমান আশরাফ এবং হাফেজ ডা. হুমায়ূন কবির।
মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়ার পরিচালনায় এবং আলহাজ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আল-ফুরকান ফাউন্ডেশনের ফুরকান প্রজেক্ট রিজিওনাল ম্যানেজার ইমাম হুমায়ূন বক্শ, নিউইয়র্ক স্টেট চ্যাপলেইন টাস্ক ফোর্স’র ফিল্ড অপারেটিভ চ্যাপলাইন জিলফা বক্শ সহ সনদপ্রাপ্ত মুসলিম চ্যাপলেইনরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। কিন্তু বর্তমান বিশ্বে ইসলাম ও জিহাদের ছদ্মাবরনে সন্ত্রাস-জঙ্গিবাদে লিপ্তদের কারণে ইসলাম ও মুসলমানরা প্রায়ই মিডিয়ার নেতিবাচক প্রবণতা ও বিস্তৃত চিত্রের মাধ্যমে বিক্ষিপ্ত হয়। এমতাবস্থায় মুসলিম চ্যাপলেনগুলো জনসাধারণের মুখপাত্র, ধর্মীয় সেবা প্রদানকারী, উপদেষ্টা, পরামর্শদাতা, এডভোকেট, শিক্ষক ও প্রশাসক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মুসলিম চ্যাপলাইনরা পেশাদারী আধ্যাত্মিক যতœশীল এবং বিভিন্ন বৈশ্বিক ধর্মের প্রতিনিধি হিসাবে তাদের পরিবেশনকারীর যতœ সমর্থন করার মাধ্যমে কল্যাণকামী একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারেন। বহুজাতিক সমাজে মুসলিম চ্যাপলাইনরা নেতৃত্ব প্রদান এবং প্রসারের সাথে জড়িত হওয়ার মাধ্যমে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির উন্নয়ন ও সমন্বয় সাধনে ভূমিকা রাখতে পারেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশিষ্ট মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম সহ কমিউনিটি নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV