Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

নাইজেরিয়ার ছাত্র-ছাত্রীদের বাংলাদেশের সাফল্যের গল্প শোনালেন হাইকমিশনার শামীম আহসান

অনলাইন ডেস্ক পঠিত: 78 বার

প্রকাশিত: June 12, 2019 | 10:29 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশ সম্পর্কে জানার উদ্দেশ্যে নাইজেরিয়ার রাজধানী আবুজার গ্রাতেম মন্টেসরি স্কুল, কুবুয়া-এর ছাত্র-ছাত্রীদের একটি প্রতিনিধিদল ১০ জুন বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করে। ১৮ সদস্যের দলে ১৪ জন বিভিন্ন গ্রেডের ছাত্র-ছাত্রী ও প্রধান শিক্ষকসহ ৪ জন শিক্ষক উপস্থিত ছিলেন। হাইকমিশনার মো: শামীম আহসান, এনডিসি, স্কুলের টীমকে স্বাগত জানান। তিনি তার বক্তব্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি, উন্নয়ন অভিযাত্রা, সাম্প্রদায়িক সম্প্রীতিসহ আন্তর্জাতিক ক্ষেত্রে গঠনমূলক ভূমিকার কথা তুলে ধরেন।

সংগীত, ক্রীড়া, খাবার, ফুটবল ও ক্রিকেটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের মানুষদের অনুরাগ এর কথা তুলে ধরতে গিয়ে ঐতিহ্যগত ভাবে সহিষ্ণু মনোভাব, ধর্মনিরপেক্ষ চেতনা এবং শান্তির প্রতি তাদের অংগীকারের কথাও তুলে ধরেন। বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যে ঔপনিবেশিক শাসনে থাকার সাধারণ অতীত ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে মিলের কথা তুলে ধরতে গিয়ে দুদেশের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন হাইকমিশনার। পরে বাংলাদেশের উপরে একটি প্রামাণ্য চিত্র দেখানো হয় যা তাদের মনোযোগ আকর্ষণ করে। এরপরে জনাব আহসান কৌতুহলী ছাত্র-ছাত্রীদের অনেক প্রশ্নের জবাব দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ কিভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর স্বপ্ন ʿসোনার বাংলা’ গঠনে দ্রুত এগিয়ে যাচ্ছে এবং রোল মডেল হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে তা জেনে তারা খুব উৎসাহিত বোধ করে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর রচিত “অসমাপ্ত আত্মজীবনী” সহ আরো কিছু পুস্তক হাইকমিশনার স্কুলের গ্র›হাগারের জন্য হস্তান্তর করেন। এছাড়াও তিনি শিক্ষকসহ সমস্ত ছাত্র-ছাত্রীদের হাতে উপহার হিসেবে বাংলাদেশের স্যুভেনির এবং প্রকাশনা সামগ্রী তুলে দেন।

স্কুলের প্রধান শিক্ষক জনাব কানমি ওদুকালে (কধহসর ঙফঁশধষব) হাইকমিশনকে তথ্য সমৃদ্ধ চমৎকার আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং যে এধরণের উদ্যোগ দুদেশের জনগণের মধ্যে গভীরতর সম্পর্ক তৈরীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত প্রকাশ করেন । শেষে অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবারে আপ্যায়িত করা হয়। উল্লেখ্য, নাইজেরিয়ার ছাত্র-ছাত্রীদের সফর অত্র হাইকমিশন ২০১৬ সালে খোলার পরে এটিই প্রথম এবং বাংলাদেশকে নাইজেরিয়াতে ইতিবাচকভাবে ব্রান্ডিং করার ক্ষেত্রে জনকূটনীতি কার্যক্রমের (চঁনষরপ উরঢ়ষড়সধপু) অংশ হিসেবে উক্ত ছাত্র-ছাত্রীদের মিশনে স্বাগত জানানো হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ