Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র জাসাসের সভা : গুরুতর সাংগঠনিক অপকর্মে লিপ্ত দু’জনকে কারণ দর্শাণোর নোটিশ

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: June 12, 2019 | 11:03 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে দুর্বার আন্দোলনের কর্মসূচি প্রত্যাশায় ৯ জুন শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র জাসাসের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে প্রিন্স রেস্টুরেন্টের এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব আবু তাহের এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাওসার আহমেদ। অতিথির মধ্যে ছিলেন যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সবুজ, মুুক্তিযোদ্ধা কাজী কামাল, যুক্তরাষ্ট্র যুবদলের সাংগঠনিক সম্পাদক ওয়েস আহমেদ এবং যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি।

জাসাসের কর্মকর্তাগণের মধ্যে ছিলেন শেখ হায়দার আলী, আনোয়ার হোসেন, শাহাদৎ হোসেন রাজু, রোজি আকতার, তানবিন ফাতেমা রিয়া, মো. সোহেল, রুকন উদ্দিন, মীর্জা আজম, সিদ্দিক হোসেন রুবেল, সায়েদ আলী, এম এ মান্নান প্রমুখ। ঈদ পুনর্মিলনী উপলক্ষে এ সভার আয়োজন করা হলেও পরবর্তীতে তা বিএনপির কারাবন্দি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবিতে বিক্ষোভ-সমাবেশে পরিণত হয়। বক্তারা খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের লক্ষ্যে সরকারের ওপর চাপ প্রয়োগে আন্দোলনের বিকল্প নেই বলে উল্লেখ করেন। এবং দাবি আদায়ের স্বার্থে দেশ ও প্রবাসে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রে বিএনপি পরিবারের ঐক্য ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্তরা মূলত: ক্ষমতাসীন সরকারের এজেন্ট এবং তাদেরকে চিহ্নিত করতে হবে।

এ সভা থেকে জানানো হয় যে, যুক্তরাষ্ট্র জাসাসের মধ্যেও বিবাদ-বিভক্তি রচনার চেষ্টা করা হচ্ছে। এমন গুরুতর সাংগঠনিক অপকর্মে লিপ্ত দু’জনকে কারণ দর্শাণোর নোটিশ দেয়া হয়েছে। আরো জানানো হয়, জাসাসের বিভিন্ন অঙ্গরাজ্য শাখা গঠনের প্রক্রিয়া প্রায় চ’ড়ান্ত। কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পরামর্শক্রমে সেগুলো পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। উল্লেখ্য, জাসাসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV