লাদেনের শেষ টেপ

ইউএসএনিউজ ডেস্ক: এবোটাবাদের বাড়ি থেকে মার্কিন কমান্ডোদের জব্দ করা একটি অডিও টেপে ওসামা বিন লাদেন হুশিয়ার করে দিয়ে বলেছেন, ফিলিস্তিনিদের নিরাপত্তা না থাকলে যুক্তরাষ্ট্রেরও নিরাপত্তা থাকবে না। রোববার এক ইসলামিক ওয়েবসাইটে এ অডিও রেকর্ডের তথ্য প্রকাশ করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে উদ্দেশ করে রেকর্ড করা বার্তায় বলা হয়, ফিলিস্তিনিরা তাদের দেশে নিরাপদে না থাকলে আমেরিকা তাদের নিরাপত্তা নিয়ে স্বপ্ন দেখতে পারে না। গাজায় আমাদের ফিলিস্তিনি ভাইয়েরা নিরাপদে না থাকলে আপনারা শান্তিতে থাকবেন সেটা অন্যায়। মৃত্যুর আগে সম্ভবত এ অডিও টেপটি রেকর্ড করা হয়েছিল। টেপে তিনি যুক্তরাষ্ট্রকে হুশিয়ার করে দিয়ে বলেন, যতদিন ইসরায়েলের প্রতি আপনাদের সমর্থন থাকবে মহান আল্লাহর ইচ্ছায় আপনাদের বিরুদ্ধে আমাদের হামলাও অব্যাহত থাকবে।গত শুক্রবার আল কায়দা ওসামা বিন লাদেনের মৃত্যু নিশ্চিত করেছে। তবে সতর্ক করে দিয়ে বলেছে, যারা তার মৃত্যুতে উৎফুল্ল ‘তাদের অশ্রু থেকে রক্ত ঝরে পড়বে।’
আল কায়দার বিভিন্ন বার্তা ও বিবৃতি প্রচারকারী ওয়েবসাইট শামিখ ওয়ান ডট নেটে পোস্ট করা বার্তায় লাদেন ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত
রাখলে যুক্তরাষ্ট্রে ভয়ঙ্কর হামলা চালানোর অঙ্গীকার ব্যক্ত করে বলেন, নাইজেরিয়ার নাগরিক ওমর ফারুক আবদুল মুত্তালেবের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে বার্তা পেঁৗছানোর চেষ্টা চালিয়েছিলেন তিনি। ওমর ফারুক ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটগামী একটি বিমানে বোমা হামলা চালিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। যুক্তরাষ্ট্রের উদ্দেশে আল কায়দা নেতা আরও বলেন, তোমাদের কথার মাধ্যমে বার্তা পেঁৗছানো সম্ভব হলে আমরা এ কাজে বিমান ব্যবহার করতাম না। যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেনের নারকীয় হামলার প্রসঙ্গ টেনে লাদেন বলেন, আমরা আমাদের বীরযোদ্ধা ওমর ফারুকের মাধ্যমে বিমান ব্যবহার করে যে বার্তা পেঁৗছাতে চেয়েছিলাম, তা এর আগে ১১ সেপ্টেম্বর আমাদের বীরদের পেঁৗছানো বার্তারই প্রতিধ্বনি হতো। ওমর ফারুকের মাধ্যমে ১১ সেপ্টেম্বরের বার্তাকেই নিশ্চিত করতে চাওয়া হয়েছিল। ওসামা বিন লাদেনের এই অডিও টেপের সময়সীমা এক মিনিটের কিছু বেশি।
পাকিস্তানে লাদেনের ‘সমর্থন নেটওয়ার্ক’ ছিল : ওবামা
পাকিস্তানে ওসামা বিন লাদেনের ‘সমর্থন’ নেটওয়ার্ক ছিল, কিন্তু এর সঙ্গে পাকিস্তান সরকার জড়িত ছিল কি-না তা পরিষ্কার নয়। গতকাল রোববার এক টেলিভিশন সাক্ষাৎকারে এই প্রথম লাদেন ইস্যু নিয়ে প্রকাশ্যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ ধরনের মন্তব্য করেন। তিনি বলেন, আমি মনে করি পাকিস্তানের অভ্যন্তরে লাদেনের এক ধরনের সমর্থন নেটওয়ার্ক ছিল; কিন্তু আমরা জানি না কারা এ নেটওয়ার্কের সঙ্গে জড়িত ছিলেন এবং নেটওয়ার্কের ধরনটাই বা কেমন ছিল। গত রোববার ‘সিক্সটি মিনিট’ নামে প্রচারিত অনুষ্ঠানে ওবামা বলেন, এ সমর্থন নেটওয়ার্কে পাকিস্তান সরকারের মধ্য থেকে বা সকারের বাইরে থেকে কেউ ছিল কি-না তা আমরা জানি না। সবচেয়ে বড় কথা, বিষয়টি আমাদের বা পাকিস্তান সরকারকে তদন্ত করে দেখতে হবে। তবে এত অল্প সময়ের মধ্যে প্রকৃত ঘটনা সম্বন্ধে কোনো প্রশ্নের সঠিক জবাব দেওয়া সম্ভব নয়। পুরো বিষয়ে গোয়েন্দা অনুসন্ধানের পর নেপথ্য ঘটনা উদ্ঘাটন করা সম্ভব হবে বলে বারাক ওবামা মত প্রকাশ করেন। তিনি আরও বলেন, তবে পাকিস্তান প্রশাসন ইস্যুটি তদন্ত করে দেখার ব্যাপারে তাদের তরফ থেকে গভীর আগ্রহ দেখিয়েছে।
লাদেনের আত্মগোপন করার তথ্য তাদের জানা ছিল_ এমন অভিযোগ ইসলামাবাদ বারবার অস্বীকার করে আসছে।
অন্যদিকে রোববার এনবিসি টিভিতে প্রচারিত টক শো ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টম ডোনিলোন বলেন, লাদেনের আত্মগোপন করার খবর পাকিস্তান জানত_ এমন প্রমাণ আমাদের হাতে নেই। টম ডোনিলোন জানান, পাকিস্তানের সেনাবাহিনীর হেফাজতে থাকা ওসামা বিন লাদেনের তিন বিধবা স্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র কথা বলতে আগ্রহী। তবে ইসলামাবাদকে অবশ্যই প্রমাণ করতে হবে, কী করে আল কায়দার নেতা ছয় বছর এবোটাবাদের সামরিক একাডেমীর এত কাছে আত্মগোপন করে ছিলেন। এ প্রসঙ্গে তিনি বারাক ওবামার অনুরূপ মত প্রকাশ করে বলেন, পাকিস্তানে লাদেনের সমর্থন নেটওয়ার্ক ছিল। তবে এ ব্যাপারে পাকিস্তান সরকারের কিছু জানা ছিল কি-না তার প্রমাণ আমাদের হাতে নেই। অবশ্য বিষয়টি তদন্ত করে দেখতে হবে বলে তিনি অভিমত প্রকাশ করেন।
লাদেনের এবোটাবাদের বাড়ি থেকে জব্দ করা কিছু ভিডিও ক্যাসেট এবং অন্যান্য নথির পরিমাণ কলেজ লাইব্রেরির সমপরিমাণ বলে তিনি উল্লেখ করেন। বিবিসি, এএফপি।সমকাল
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030