Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্ক ফুটবল লীগ শুরু রোববার

অনলাইন ডেস্ক পঠিত: 42 বার

প্রকাশিত: June 12, 2019 | 11:52 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি বছরের নিউইয়র্ক ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৯ আগামী ১৬ জুন রোববার থেকে শুরু হচ্ছে। কুইন্সের নিউ টাউন অ্যাথলেটিক মাঠে (কুইন্স মল, ম্যাসীর পিছনে) এদিন বেলা ৩টার লীগের খেলা উদ্বোধন করবেন কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট চিকিৎসক ডা. ফেরদৌস খন্দকার। এতে প্রধান অতিথি থাকবেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং বিশেষ অতিথি থাকবেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা ও বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ। খবর ইউএনএ’র।

স্পোর্টস কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক প্রথমে লীগের খেলা অনুষ্ঠিত হবে। লীগ শেষে শীর্ষ পয়েনট তালিকায় অবস্থানকারী চার দলের সমন্বয়ে টুর্নামেন্ট-এর খেলা অনুষ্ঠিত হবে। এবারের লীগে ৮টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে: যুব সংঘ (এ), ব্রঙ্কস ইউনাইটেড, ব্রাদার্স এলায়েন্স, সোনারবাংলা, সন্ধীপ, স্পোর্টং ক্লাব, যুব সংঘ (বি), আইসাব ও জ্যাকসন হাইটস।

আগামী ১৬ জুন রোববার থেকে সপ্তাহের প্রতি রোববার লীগ ও টুর্নামেন্টর খেলাগুলো অনুষ্ঠিত হবে। লীগ ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হিসেবে থাকছেন- এটর্নী মঈন চৌধুরী, ডা. ফেরদৌস খন্দকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সামসুল আবদীন, বাংলাদেশ সোসাইটির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভূঁইয়া, কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার ও কুইন্স বাংলাদেশ সোসাইটি।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনটি খেলা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় যুব সংঘ (এ) ও ব্রঙ্কস ইউনাইটেড, বিকেল সোয়া ৪টায় ব্রাদার্স এলায়েন্স ও সোনার বাংলা এবং বিকেল সাড়ে ৫টায় সন্দ্বীপ ও আইসাব একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন। স্পোর্টস কাউন্সিলেল সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও সাধারণ সম্পাদক জুয়েল আহমদ এবারের ফুটবল লীগ ও টুর্নামেন্ট সফল করার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV