Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

বিশ্বশান্তি সূচকে ৯ ধাপ পিছিয়ে বিশ্বের ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশ ১০১তম

অনলাইন ডেস্ক পঠিত: 61 বার

প্রকাশিত: June 12, 2019 | 1:16 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ২০১৯ সালের বিশ্বশান্তি সূচকে ৯ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। বর্তমানে শান্তির সূচকে বিশ্বের ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০১তম। এই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থানে আছে আফগানিস্তান। আর তালিকায় সবার উপরে রয়েছে উত্তর ইউরোপের দেশ আইসল্যান্ড। অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইরিস্টিটিউট অব ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) প্রতি বছর শান্তি সংক্রান্ত এই সূচক প্রকাশ করে। ২০১৮ সালে প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিলো ৯২তম।

এই সূচক অনুযায়ী শান্তি কমেছে পুরো দক্ষিণ এশিয়া জুড়েই। অশান্তি সবচেয়ে বেড়েছে উত্তর আমেরিকায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিবেশীদের প্রতি আচরণই এর প্রধান কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। মধ্য আমেরিকা ও ক্যারেবিয়ান অঞ্চল, দক্ষিণ আমেরিকা, সাব-সাহারান আফ্রিকায় কমেছে শান্তি। আর শান্তি বেড়েছে ইউরোপ, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, রাশিয়া ও ইউরেশিয়া, এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায়।

এই সূচকে ১০১ নম্বরে থাকা বাংলাদেশের স্বোর ২ দশমিক ১২৬। প্রতিবেশি ভারতের অবস্থান ১৪১। সূচকে দেশটি ৪ ধাপ পিছিয়েছে। তাদের স্কোর ২ দশমিক ৬০৫। আরেক নিকট প্রতিবেশী মিয়ানমার রয়েছে ১২৫ নম্বরে। তারা পিছিয়েছে ২ ধাপ। মিয়ানমারের স্কোর ২ দশমিক ৩৯৩। পাকিস্তান ২ ধাপ পিছিয়ে ১৫৩ নম্বরে অবস্থান করছে। তাদের স্কোর ৩ দশমিক ৭২। ১২ ধাপ উন্নতি করেছে নেপাল। তাদের বর্তমান অবস্থান ৭৬। নেপালের স্কোর ২ দশমিক ৩। শ্রীলঙ্কা ২ ধাপ পিছিয়ে ৭২ নম্বরে অবস্থান করছে। তাদের স্কোর ১ দশমিক ৯৮৬। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো অবস্থান ভুটানের। ২ ধাপ উন্নতি করে তাদের অবস্থান ১৫তম। ভুটানের স্কোর ১ দশমিক ৫০৬।

এই সূচকে ১০৭২ স্কোর নিয়ে সবার উপরে আছে আইসল্যান্ড। এরপরেই রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড, পর্তুগাল, অস্ট্রিয়া, ডেনমার্ক, কানাডা, সিঙ্গাপুর, স্লোভানিয়া, জাপান ও চেক প্রজাতন্ত্র। শান্তি সূচকে এক ধাপ পিছিয়ে সবার নিচে অবস্থান আফগানিস্থান। একধাপ এগিয়েছে সিরিয়া। আফগানিস্থানের স্কোর ৩ দশমিক ৫৭৪ আর সিরিয়ার স্কোর ৩ দশমিক ৫৬৬। এরপরেই শান্তি কম যথাক্রমে; দক্ষিণ সুদান, ইয়ামেন, ইরাক, সোমালিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, লিবিয়া, কঙ্গো ও রাশিয়া।

২০১৯ সালের প্রতিবেদনে বলা হয়েছে, চীন, বাংলাদেশ ও ভারতের মতো দেশগুলোতে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি অত্যন্ত বেশি। এই অঞ্চলে ৩৯ কোটি ৩০ লাখ মানুষ এই ঝুঁকির আওতায় রয়েছে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV