নিউইয়র্কে মামুন’স টিউটোরিয়ালের ২০ হাজার ডলারের গ্রীষ্মকালীন স্কলারশিপ ঘোষণা
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের অন্যতম টিউটোরিং প্রতিষ্ঠান মামুন’স টিউটোরিয়াল ২০ হাজার ডলারের গ্রীষ্মকালীন স্কলারশিপ ঘোষণা করেছে। এ স্কলারশিপের আওতায় বাঙালী শিক্ষার্থীর মধ্য থেকে বাছাইকৃত মেধাবী ও পিতা-মাতার আর্থিক সঙ্গতি বিবেচনা করে শিক্ষার্থীদের বিনা খরচে শিক্ষার সুযোগ দেয়া হবে। এবিষয়ে মামুন’স টিউটোরিয়ালের ব্রঙ্কস ও জ্যাকসন হাইটস ক্যাম্পাসে পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মামুন’স টিউটোরিয়ালের প্রতিষ্ঠাতা এবং প্রিন্সিপাল শেখ আল মামুন জানিয়েছেন, স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি পরীক্ষা (এসএইচএসএটি) প্রস্তুতির জন্য আগামী ২৯ জুন শনিবার তাদের ব্রঙ্কস শাখায় (১৫০৪ ওলমস্টিড এভিনিউ) সকাল ১০টা থেকে বেলা ২ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে মডেল টেস্ট। একই দিনে এসএটি’র শিক্ষার্থীদের বাছাই করার জন্য তাদের পরীক্ষা নেয়া হবে দুপুর ২টা থেকে বিকাল ৬টা পর্যন্ত।
কুইন্সের জ্যাকসন হাইট শাখায় শিক্ষার্থীদের এসএইচএসএটি এবং এসএটি’র জন্য বাছাই পরীক্ষা হবে ৩০ জুন রোববার দুপুর ২টা থেকে বিকাল ৬টা পর্যন্ত।
এই স্কলারশিপ প্রোগ্রামের আওতায় সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের এবং পিতা-মাতার আর্থিক সঙ্গতি বিবেচনা করে ছাত্র-ছাত্রীদের বাছাই করা হবে। স্কলারশিপ প্রোগ্রামে নির্বাচিত শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন কর্মসূচি শুরু হবে ১ জুলাই থেকে। প্রতিটি সেশন হবে চার ঘন্টার। কোর্স সম্পাদন শেষে সামার প্রোগ্রামে অংশগ্রহণকারী কৃতি ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট প্রদান করা হবে।
শেখ আল মামুন জানিয়েছেন, ২০ হাজার ডলার শিক্ষাবৃত্তি কার্যক্রমের সাফল্য নিশ্চিত হলে, ভবিষ্যতে কমিউনিটি শিক্ষা প্রসারের জন্য এ ধরনের আরো উদ্যোগ নেয়া হবে। তিনি বলেন, সফলতার সাথে শিক্ষাবৃত্তি কোর্স সম্পাদনকারীরা ভালো স্কুল-কলেজে ভর্তির সুযোগ পেতে সমর্থ হবে।
এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য শেখ আল মামুনের সাথে ৯১৭ ৫৬১ ১০৯০ নম্বরে যোগাযোগ করার জন্য এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানান হয়েছে।

- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’