Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউইয়র্কে লং আইল্যান্ড সাফোক কাউন্টিতে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 200 বার

প্রকাশিত: June 12, 2019 | 3:15 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সাফোক কাউন্টি’র এইচ লি ড্যানিসন বিল্ডিং-এর কাউন্টি অফিসে গত ৬ই জুন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এই প্রথমবারের মত কাউন্টির উদ্যোগে মুসলমানদের জন্য ঐতিহাসিক ঈদ-পূর্নমিলনী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের আয়োজক ছিলেন কাউন্টি চীফ স্টিভ বেলন, লেজিসলেটার সেমি গোনজালেস ও মসজিদ দারুল কোরানের সভাপতি সাহিদ মিয়া। অনুষ্ঠানে সহযোগিতা করেন American Muslim of New York (AMONY), American Pakistani Public Affairs Committee (APPAC), Masjid Darul Quran (MDQ).

আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ হাফিজুর রহমান, গোলাম ফারুক শাহীন, রুমন প্রধান, রেজা দস্তগীর, ইমাম আব্দুল জব্বার, এটিএম আমিন, এম লুৎফার রহমান (বিলু), বিসমিল্লাহ পোল্ট্রির সত্ত্বধিকারী সালাম ভূইয়া, রবিউল ইসলাম লালটু, ওন মুর্তোজা নাকিব ও মোঃ বাবু।

বক্তব্যে সেমি গোনজালেস বলেন, আমেরিকান মুলধারায় আজকে এক নতুন দিগন্তের উম্মোচন হলো, আমরা সবাই মিলে মিশে এই সাফোক কাউন্টির জন্য কাজ করে যাচ্ছি, আজকের এই ঈদ-পূর্নমিলনী অনুষ্ঠান আমাদের জন্য এক মাইল ফলক হয়ে থাকবে। তিনি সকলকে দলমত নির্বিশেষে আমেরিকান মূলধারায় এক সাথে কাজ করার জন্য আমন্ত্রন জানান। তিনি আরো বলেন, আমার অফিসে আমি দুইজন নতুন প্রজন্মের মুসলমান ছেলে এবং মেয়েকে নিয়োগ দিয়েছি। এরাই একদিন এই আমেরিকার আইন প্রনেতা হবে। আমি এই দায়িত্ব নেওয়ার আগে আপনাদের কাছে যে ওয়াদা করেছিলাম তা পূরন করেছি এর আরো অগ্রগতী হবে। আস্তে আস্তে মুসলমান নতুন প্রজন্ম আমেরিকার মূলধারায় অনুপ্রবেশ করবে- আমার দৃঢ় বিশ্বাস। তাই মুসলমানদেরকে মূলধারায় এগিয়ে আসার আহবান জানান। উল্লেখ্য, কাউন্টি চীফ ষ্টিভ বেলন বিশেষ কারনে আমেরিকার বাইরে থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি । তিনি সকল মুসলমানের প্রতি তার সহমর্মিতা জানান এবং আগামীতে অবশ্যই উপস্তিত থাকবেন বলে অঙ্গিকার করেন। অনুষ্ঠানে প্রচুর মুসলমানের উপস্থিতি লক্ষ্য করা যায়। শেষে সবাইকে রাতের খাবার পরিবেশন করা হয়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV