Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

চীনের ঋণে বিশ্বজুড়ে গোপন দেনার পরিমাণ বাড়ছে, ঝুঁকিতে রয়েছে বাংলাদেশসহ ৭টি দেশ

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: June 12, 2019 | 4:31 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিশ্বের অনেক দেশের সরকারকে অবকাঠামো উন্নয়নে বিপুল পরিমাণে ঋণ দিয়ে চলেছে চীন। অধিকাংশক্ষেত্রেই এসব ঋণ-প্রদাণে স্বচ্ছতা নিশ্চিত করা হয়না এবং ঘোষিত অংকের চাইতেও বহুগুণ বেশি গোপন ঋণ দেয়া হচ্ছে। যার কারণে গোপন দেনা বৃদ্ধির উচ্চ-ঝুঁকিও সমানতালে বাড়ছে। পশ্চিমা অর্থনীতিবিদেরা এই নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করে চলেছেন। সম্প্রতি এই উদ্বেগে নতুন মাত্রা যোগ করেন, হাভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুল অব গভর্নমেন্টের জ্যেষ্ঠ অধ্যাপক কারমেন রেইনহার্ট। সূত্র : সিএনবিসি।

রেইনহার্ট জানান, গোপন দেনার পরিমাণ বাড়ার কারণে একসময় ঋণগ্রহীতা দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি গতি হারিয়ে ফেলে স্থবির হয়েও পড়তে পারে। এছাড়াও, আরো অনেক ঝুঁকি রয়েছে এই ধরনের ঋণের। বিশেষ করে, দুর্নীতি, অপরিকল্পিত ও টেকসই নয় এমন অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন, মুদ্রাপাচার এই সকল ঝুঁকির মধ্যে অন্যতম।

রেইনহার্ট আরো বলেন, যে সকল দেশের প্রকৃত ঋণ পরিস্থিতি সম্পর্কে বিশ্বের দাতা সংস্থাগুলোকে সতর্ক থাকবে হবে, তার মাঝে বাংলাদেশ, শ্রীলংকা, ইউক্রেন, ভেনেজুয়েলা, ইকুয়েডর এবং কিউবা রয়েছে। অবশ্য, দেনার দায়ে অর্থনৈতিক সংকটে পড়া পাকিস্তানকে ধরলে মোট ৭টি দেশের ঋণচিত্র পুনঃমূল্যায়ন করা জরূরি হয়ে পড়েছে।

এর আগে তিনি সিঙ্গাপুরে নোমুরা ইনভেস্টমেন্ট ফোরামে অংশ নিয়ে একই আশংকা ব্যক্ত করেছিলেন। এসময় তিনি বলেন, ‘বিশ্বজুড়ে এখন অনেক গোপন দেনা। আর এটা প্রতিনিয়ত বাড়ছে। আমরা জানি, কোন দেশ এতে বেশি অবদান রাখছে, সেটা হলো চীন। এমনকি এই দেনা পরিস্থিতি সম্পর্কে বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতো দাতা সংস্থারও সঠিক ধারণা নেই। অনেক দেশ সম্পর্কে যেখানে এই সকল সংস্থা মনে করছে তাদের ঋণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, প্রকৃত গোপন ঋণের হিসেব বেড়িয়ে আসলে হয়তো দেখা যাবে আসলে দেশগুলো খুবই নাজুক ঋণ পরিস্থিতির মাঝে রয়েছে।’

এটা আইএমএফ এবং বিশ্বব্যাংকের বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি স¤পর্কে একটি পরিষ্কার ধারণা লাভেও বাঁধা হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV