নিউইয়র্কে শ্রমিক দলের সভায় খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে প্রস্তুতি গ্রহণের আহবান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক স্টেট জাতীয়তাবাদি শ্রমিক দলের কাউন্সিল অধিবেশনে ঢাকা থেকে টেলিফোনে বক্তব্যকালে শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ারুল ইসলাম সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের প্রস্তুতি গ্রহণের আহবান জানান। দেশ এবং প্রবাসে একইসময়ে দুর্বার আন্দোলন রচনা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
১২ জুন বুধবার রাতে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে শ্রমিক দলের এই কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করেন স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান। এ সময় তিনি বলেন, বিএনপির ঐক্য বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্তরা এই নিউইয়র্কেও রয়েছে। তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শ্রমিক দলের উপদেষ্টা রফিকুল ইসলাম মিয়া। প্রধান বক্তা ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপির সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদ। তিনি ক্ষোভের সাথে বলেন, এই প্রবাসেও সাংগঠনিক বিরোধ জিইয়ে রেখে মহলবিশেষ ফায়দা লুটার চেষ্টা করছে।
স্টেট শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গির এম আলমের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশন পরিচালনা করেন সেক্রেটারি আনোয়ারুল ইসলাম শাহীন।
সময়ের প্রয়োজনে এই প্রবাসেও সকলকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহবান জানান বক্তারা। এ সময়ে যারা বিভেদ রচনা করবে, তারাই চিহ্নিত হবেন সরকারের এজেন্ট হিসেবে-এমন মন্তব্য করেন বক্তারা। আলোচনায় আরো অংশ নেন দেওয়ান কাওসার, হুমায়ূন কবীর, শরিফ চৌধুরী প্রমুখ। এনআরবি নিউজ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’