Thursday, 4 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মদ্যপ নারীর গাড়ি চাপায় বাংলাদেশি আব্দুল্লাহ নিহত

অনলাইন ডেস্ক পঠিত: 22 বার

প্রকাশিত: June 14, 2019 | 3:56 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে মদ্যপ নারী চালকের গাড়ি চাপায় মোহাম্মদ আব্দুল্লাহ (২৯) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। ব্রুকলিনের ইস্ট ১০৫ও এভিনিউ ডিতে রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহর দেশের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে।

পুলিশ জানায়, ট্রেজার লগিং (২২) নামের ওই নারী চালক মদ্যপ অবস্থায গাড়ি চালাচ্ছিলেন। এ সময় তার চার বছর বয়সী ছেলে সঙ্গে ছিল। এক পর্যায়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল্লাহ’র ই-সাইকেলকে চাপা দেন। ঘটনার পরপরই আব্দুল্লাহকে স্থানীয় ব্রুডেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চালক লিগিংসের বিরুদ্ধে হত্যা ও মদ্যপ অবস্থায় শিশুর জীবন বিপন্ন করে গাড়ি চালানোর অপরাধে অভিযোগ দাযের করা হয়েছে।

আব্দুল্লাহর চাচা বেলাল হোসেন জানান, ২০১৭ সালে আব্দুল্লাহ নিউইয়র্কে আসে। সে ব্রুকলিনের ইস্ট নিউইয়র্কে একটি বাসায় চার বাংলাদেশি বন্ধুর সঙ্গে থাকতেন। 

আব্দুল্লাহর রুমমেট আরিফুর রহমান সবুজ ও খোকন উল্ল্যাহ জানান, তারা নিজেদের অবস্থান জানতে ‘জেনলি’ নামের একটি অ্যাপস ব্যবহার করেন। রোববার রাতে ওই অ্যাপে তারা দেখেন, আব্দুল্লাহ একটি স্থানে দুই ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থান করছেন। এতে তারা চিন্তিত হয়ে তাকে ফোন করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে তারা সেখানে যান। সেখানে পুলিশ তাদের জানায়, আব্দুল্লাহ মারা গেছেন।

জানা যায়, আব্দুল্লাহ গত তিন বছর পর্বে অবৈধপথে যুক্তরাষ্ট্রে আসেন। এরপর স্থায়ী বসবাসের জন্য পলিটিক্যাল এসাইলামের জন্য আবেদন করলে আবদেনটি মঞ্জুর হয় এবং তিনি গ্রীণকার্ডের জন্য অপেক্ষারত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV