Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউইয়র্কে যৌন ব্যবসা বৈধতায় স্টেট সিনেট ও স্টেট এসেম্বলিতে বিল উত্থাপন

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: June 14, 2019 | 4:20 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সম্মতিভিত্তিক যৌনতাকে বৈধতা প্রদান এবং যৌন কর্মীদের কাজকে অপরাধ হিসাবে গন্য না করার প্রস্তাব সংবলিত একটি বিল গত সোমবার নিউইয়র্ক স্টেট সিনেট ও স্টেট এসেম্বলিতে উত্থাপন করা হয়েছে। ডেমোক্র্যাটিক আইন প্রণেতাদের পেশ করা এই বিলের উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন সিনেটর জেসিকা রামোস ও এসেম্বলি সদস্য ক্যাটালিনা ক্রুজ। বিলটিতে দন্ডবিধি সংশোধনের প্রস্তাব করে বলা হয়েছে, নির্ধারিত করে দেয়া স্থানে যৌন ব্যবসা বৈধ হিসাবে বিবেচিত হবে এবং মানুষ বৈধভাবে যৌনতা বা সেক্স ক্রয় করতে পারবে।
বিলটি প্রসঙ্গে সিনেটর জেসিকা রামোস বলেন, ‘স্টপভায়োলেন্স ইন দি সেক্স ট্রেড’ শিরোনামে এই বিলটি যৌন তৎপরতায় লিপ্তদের সুরক্ষা দিতে সক্ষম হবে। তিনি বলেন, তার নির্বাচনী এলাকাতেই একটি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ অর্থনৈতিক কারণে যৌন কার্যকলাপ চালিয়ে থাকে। সম্মতির ভিত্তিতে দুই প্রাপ্ত বয়স্কের মধ্যেকার যৌন সম্পর্ককে অপরাধমুক্ত হিসাবে গন্য করা হলে আমার ও প্রতিবেশী এলাকার মানুষেরা, যারা চাকুরি ও বাসস্থানের ব্যাপারে বৈষম্যেও শিকার, তারা রক্ষা পাবে। রামোস বলেন, সেক্সও একটি কাজ এবং একটি নিরাপদ কাজের জায়গা প্রতিটি নাগরিকেরই জন্মগত অধিকার।
উল্লেখ্য, নিউইয়র্কে বর্তমানে পতিতাবৃত্তি মিসডেমেনর অপরাধ হিসাবে বিবেচিত এবং এই অপরাধের সাজা তিন মাসের কারাদন্ড ও ৫’শ ডলার জরিমানা।
গত ফেব্রুয়ারিতে রামোসের উদ্যোগে অনুষ্ঠিত ডেক্রিমএনওয়াই নামে একটি সংগঠনের এক সমাবেশের পরিপ্রেক্ষিতে এই বিলটি উত্থাপন করা হয়েছে। ডেক্রিমএনওয়াই নিউইয়র্কের যৌনকর্মীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। তারা এই ইস্যুতে একটি জাতীয় ভিত্তিক জরিপের ফল প্রকাশ করে জানিয়েছে, প্রগতিশীল ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠ অংশই এই বিলটির পক্ষে। ৫৬ শতাংশ ডেমোক্র্যাট ভোটার বিলটিকে সমর্থন জানিয়েছে। পক্ষান্তরে বিরোধিতা করেছে ১৭ শতাংশ। অবশিষ্ট ২৭ শতাংশ হয় নিরপেক্ষ নয়ত অনিশ্চিত।
তবে এবারের অধিবেশনে বিলটি পাশ হওয়ার সম্ভাবনা নেই। বিলটির প্রতি উভয় কক্ষের গরিষ্ঠ সংখ্যক ডেমোক্র্যাটদের সমর্থন থাকলেও রামোসের অফিস থেকে জানান হয়েছে, বিষয়টি নিয়ে আরো বিস্তারিত ও ব্যাপক আলোচনার প্রয়োজন রয়েছে।
এদিকে এ বিলের ব্যাপারে ডেমোক্র্যাট ডিষ্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী বলেন, এ ধরনের চিন্তায়ও আমি সমর্থন করি না। এ বিলটি পাশ হলে সামাজিক অবক্ষয় হবে। এ বিল ধর্মীয় মূল্যবোধের বিপক্ষে। এ কারণে আমি একজন ডেমোক্র্যাট হওয়ার পরও অন্য ডেমোক্র্যাটদের এ ধরনের বিলের বিরোধিতা করছি। আমি মনে করি এ বিল পাশ হলে ‘পতিতাবৃত্তি’ বৈধ হয়ে যাবে। তাই এ বিল পাশ না করার জন্য আমি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানাচ্ছি। আজকাল

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV