লাদেন বিরোধী অভিযান নিয়ে গেমস
ইউএসএনিউজ ডেস্ক: পাকিস্তানে ওসামা বিন লাদেন বিরোধী অভিযানে এবার সবাইকে অংশ নেয়ার সুযোগ করে দিচ্ছে কুমাওয়ার অনলাইন কম্পিউটার গেমস। ওসামা হত্যার এক সপ্তাহের মধ্যেই এ ভিডিও গেমসটি ছাড়ার পরিকল্পনা করা হয়েছে। এ অনলাইন গেমসে মার্কিন নৌবাহিনীর সূক্ষ্ম কমান্ডের মতোই একজন গেমার ব্ল্যাক হক হেলিকপ্টারে করে ওসামার কম্পাউন্ডে প্রবেশ করবে। এরপর সে ইচ্ছে মতো ওসামা অভিযানের লড়াইয়ে অবতীর্ণ হওয়ার সুযোগ পাবে। এতে সে ওসামাকে হত্যা করতে পারবে অথবা নিজেরাই মৃত্যু বরণ করার সুযোগ পাবে। কুমাওয়ারের ১০৭তম পর্বে সন্ত্রাসবিরোধী যুদ্ধে ওসামা অভিযানের সব তথ্যই সন্নিবেশিত করা হচ্ছে। গত সাত বছর ধরেই সন্ত্রাসবিরোধী যুদ্ধের ওপর ভিত্তি করে নির্মিত বিভিন্ন ঘটনাবহুল গেম বিনামূল্যে অনলাইনে পাওয়া যাচ্ছে। এই সময়ে বিশ্বব্যাপী দুই কোটি মানুষ এ সন্ত্রাসবিরোধী অনলাইন গেমে সাইনআপ করেছে। এ গেমটির অন্যান্য পর্বে আফগানিস্তান অভিযান, ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দামবিরোধী অভিযানসহ গণবিধ্বংসী অস্ত্রের সন্ধান অভিযান চালানো হয়েছে। কুমার প্রধান নির্বাহী কর্মকর্তা হলিউড রিপোর্টারকে বলেছেন, আমরাও অন্যদের মতো পত্রিকায় বিভিন্ন সংবাদ পড়ি। তবে ঘটনাটিকে আমরা একটু অন্য আঙ্গিকে দেখার চেষ্টা করি। সম্পূর্ণ ঘটনাটিকে থ্রিডিকে উপস্থাপন করতে হচ্ছে বলে দূরত্ব, উচ্চতা, আবহাওয়া, পরিবেশ সব কিছুকেই ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া এ গেমে পারিপার্শ্বিক পরিবেশের বিভিন্ন শব্দের বিষয়টিও বেশ গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








